শ্বাসরুদ্ধকর ম্যাচে ফ্রান্সের সঙ্গে ড্র করে পর্তুগালও শেষ ষোলোয়

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২১, ০৩:৩৩আপডেট : ২৪ জুন ২০২১, ০৩:৩৩

পাল্টা-পাল্টি আক্রমণে ম্যাচ বেশ জমে ওঠে। কেউ কাউকে নাহি ছাড়ি অবস্থা। ক্ষণে ক্ষণে ম্যাচের গতি-প্রকৃতি পাল্টাতে লাগলো। ম্যাচে গোলও হলো চারটি। কিন্তু কোনও দলই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলো না। ফ্রান্স ও পর্তুগালের মধ্যেকার শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ হলো ২-২ গোলে ড্র দিয়ে। চার গোলের ম্যাচে রোমাঞ্চও কম ছড়ায়নি। তিনটি গোলই এসেছে পেনাল্টি থেকে। এর মধ্যে রোনালদো দুটি গোল করে তো নতুন বিশ্ব রেকর্ডই গড়েছেন!

এমনিতে ‘এফ’ গ্রুপকে মৃত্যুকূপ বলা হয়েছে। এই ম্যাচ ড্রতে ফ্রান্স তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। পর্তুগাল চার পয়েন্ট পেয়েছে। সেরা তৃতীয় গ্রুপ রানার্সআপ হয়ে নক আউটে পর্বে তারা। আর জার্মানি সমান পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে খেলবে শেষ ষোলোতে।

বুদাপেস্টের পুসকাস এরিনাতে বলের পজেসনে দুই দলই প্রায় সমানে সমান। আক্রমণেও তাই। ম্যাচে প্রথম আক্রমণটি পর্তুগালেরই। ৬ মিনিটে রোনালদোর হেড গোলকিপার তালুবন্দি করেন।

করিম বেনজেমার গোল উদযাপন ১৬ মিনিটে ফ্রান্সের আক্রমণ। পগবার পাস থেকে এমবাপ্পের জোরালো শট গোলকিপার প্রতিহত করেন।

২৭ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করে এগিয়ে যায় পর্তুগাল। পেনাল্টি থেকে। ফ্রি-কিকের বল ক্লিয়ার করতে গিয়ে গোলকিপার লরিস আঘাত করে বসেন দেনিলোকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি। সঙ্গে গোলকিপারকে হলুদ কার্ডও দেখিয়েছেন। পেনাল্টি থেকে রোনালদো গোলকিপারের বিপরীত দিক দিয়ে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন।

রোনালদো প্রথম ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে রেকর্ডও গড়লেন। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে এককভাবে ২০টি গোল তার ঝুলিতে। যা আগে ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোজার ১৯টি। এছাড়া ইউরোতে এককভাবে ১৪টি গোল তার।

ইনজুরি সময়ে ফ্রান্স ম্যাচে সমতা আনে। এমবাপ্পেকে ফেলে দেন সেমেদো। রেফারি পেনাল্টির বাঁশি দেন। ভিএআর দেখেও নিশ্চিত হন। বেনজেমা পেনাল্টি থেকে গোলকিপারের বিপরীত দিক দিয়ে বল জালে জড়িয়ে সমর্কথদের মনে স্বস্তি এনে দেনে। ইউরোতে এটাই তার প্রথম গোল।

বিরতির পর এগিয়ে যেতে সময় লাগেনি বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের।

৪৭ মিনিটে সতীর্থের থ্রু ধরে বেনজেমা বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন। বল পোস্টে লেগে জাল কাঁপায়।

৪৯ মিনিটে রোনালদোর হেড লক্ষ্যভ্রষ্ট।

৫৯ মিনিটে পর্তুগাল ম্যাচে আবারও সমতা ফিরিয়ে আনে। রোনালদোর শট ডিফেন্ডার কন্দের হাতে লাগে। পেনাল্টির বাঁশি বেজে উঠে। পেনাল্টি থেকে রোনালদো গোলকিপারের বিপরীত দিক দিয়ে লক্ষ্যভেদ করেন। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল হলো ১০৯টি। এই তারকা ছুঁয়েছেন ইরানের আলী দাইকে। এখন যৌথভাবে এই দুজন সর্বোচ্চ গোলদাতা।

২-২ এ স্কোরলাইন থাকার পর ফ্রান্স এগিয়ে যেতে পারতো। কিন্তু ৬৭ মিনিটে পল পগবার শট হাত দিয়ে রুখে দেওয়ার পর বল পোস্টে লেগে আসলে গোল পাওয়া হয়নি দিদিয়ের দেশমের দলের।

 

/টিএ/আইএ/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের