বসুন্ধরার প্রতিপক্ষ মাঠেই আসেনি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১৬:৪৩আপডেট : ২৪ জুন ২০২১, ১৬:৪৩

মেয়েদের ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবারের মৌসুমে এখন পর্যন্ত সবক’টি ম্যাচ জিতেছে সাবিনা-কৃষ্ণারা। আজ (বৃহস্পতিবার) ছিল লিগে তাদের নবম ম্যাচ। প্রতিপক্ষ কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। কিন্তু বসুন্ধরা এই প্রতিপক্ষ মাঠেই আসেনি!

তাছাড়া করোনাভাইরাস পরীক্ষার ফল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে জমা দিতে ব্যর্থ হয়েছে কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। যে কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস এসে সময় কাটিয়েছে শুধু। খেলতে না পেরে একপর্যায়ে মাঠ ছেড়েছে সাবিনা-মনিকারা। ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা মাঠে গিয়েও ম্যাচ খেলতে পারিনি। প্রতিপক্ষ মাঠেই আসেনি। এখন পরের ম্যাচের প্রস্তুতি নিতে হবে।'

এই ম্যাচের ভাগ্য নির্ধারণে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেবে। এ নিয়ে বাংলাদেশ ফুটবলের মেয়েদের লিগের দুটি ম্যাচ পরিত্যক্ত হলো।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী