কাদামাঠে আবাহনীকে জেতালেন সানডে-মামুনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ১৯:০৯আপডেট : ০১ জুলাই ২০২১, ১৯:০৯

প্রায় দিনভর বৃষ্টিতে শ্রী হারিয়ে ফেলেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। কর্দমাক্ত হয়ে পড়ায় খেলার মাঠটি অনেকটাই অনুপযুক্ত ছিল। এর পরেও প্রিমিয়ার ফুটবল লিগের খেলা চলেছে তাতে। কাদামাঠে দুই অর্ধের দুই গোলে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার বিকালে মারিও লেমসের দল ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

আবাহনী লিমিটেড ১৭ ম্যাচে দশম জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। চট্টগ্রাম আবাহনী সমান ম্যাচে পঞ্চম হারে ২৮ পয়েন্ট নিয়ে আগের পঞ্চম স্থানেই আছে। আগে দু’দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

হেরে গেলেও ম্যাচের শুরুতেই গোল পেতে পারতো চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় মিনিটে নাসিরের ক্রসে ছয় গজ বক্সের ভেতর থেকে নিক্সন গুলের্মে পা ছোঁয়ালেও বল ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে গেছে। এরপর থেকে অবশ্য আধিপত্য ছিল আবাহনী লিমিটেডের মামুনুল-রায়হানদের।

২১ মিনিটেই লক্ষ্যভ্রষ্ট হয় সানডের হেড। তবে ৩৪ মিনিটে আর কোন ভুল হয়নি। অগাস্তোর ক্রস থেকে বল বুক দিয়ে নামিয়ে বক্সের ভিতরে ঢুকে বা পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন সানডে চিজোবা। ডিফেন্ডার নাসিরুল হক তার সঙ্গে সেঁটে থাকলেও কিছুই করতে পারেননি!

৩৭ মিনিটে চট্টগ্রাম আবাহনী আত্মঘাতী গোল প্রায় করেই বসেছিল! ডিফেন্ডার নাসিরুল বল ক্লিয়ার করতে গিয়ে আর একটু হলে নিজেদের জালে জড়িয়ে দিচ্ছিলেন। ভাগ্য ভালো যে তার নেওয়া শট পোস্টের নিচে লেগে ফিরে আসে। ৩৯ মিনিটে অগাস্তোর কর্নারে মাসিহ সাইঘানির হেড ডিফেন্ডার নাসিরুল ক্লিয়ার করলে এই অর্ধে আর গোল পাওয়া হয়নি আকাশি-নীল জার্সিধারিদের।

বিরতির পর আবাহনী লিমিটেডের এগিয়ে যেতে সময় লাগেনি। ৫২ মিনিটে বক্সের বাইরে থেকে মামুনুলের বাম পায়ের জোরালো শট গিয়ে জাল কাঁপায়। পিছিয়ে থেকে মারুফুল হকের দল গোল শোধে চেষ্টা করতে থাকলেও সফল হতে পারেনি। শেষ দিকে মোনায়েম রাজুর জোরালো শট পোস্টের বাইরে দিয়ে গেলে চট্টগ্রাম আবাহনীর আর গোল পাওয়া হয়নি। হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের