বাংলাদেশের গ্রুপে সৌদি আরব, কুয়েত ও উজবেকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২১, ২২:১৮আপডেট : ০৯ জুলাই ২০২১, ২২:১৮

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে সৌদি আরব, কুয়েত ও উজবেকিস্তান। দলগুলোর মধ্যে সৌদি আরব আবার এই প্রতিযোগিতার দুইবারের রানার্সআপ!

২৩ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাছাই পর্বের খেলা হবে কুয়েতে। আর ২০২২ সালের ১ জুন উজবেকিস্তানে মূল আসর শুরু হয়ে শেষ হবে ১৯ জুন। স্বাগতিক হিসেবে উজবেকিস্তান সরাসরি খেলবে। বাকি ১৫ টিকিটের জন্য বাছাইয়ে লড়বে ৪২ দল। এই দলগুলি দুই অঞ্চলে ভাগ হয়ে বাছাইয়ে খেলবে মোট ১১টি গ্রুপে। ১১ গ্রুপের সেরা ও চার সেরা রানার্সআপ উঠবে মূল পর্বে।

বাংলাদেশ কোচ জেমি ডে অবশ্য এমন গ্রুপ দেখে মূল পর্বে যাওয়ার সুযোগ কম দেখছেন। বাংলা ট্রিবিউনকে প্রতিক্রিয়ায় বলেছেন, ‘গ্রুপে তিন দলই শক্তিশালী। তাদের সঙ্গে পেরে উঠা কঠিন। আমরা ভালো করার চেষ্টা করবো। তরুণ ফুটবলারদের জন্য ভালো অভিজ্ঞতা হবে।'

এর আগে ২০২০ অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়েও বাংলাদেশ ভালো করতে পারেনি। বাছাইয়ের স্বাগতিক বাহরাইন ও ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হারতে হয়েছিল। শেষ ম্যাচে অবশ্য বিপলু আহমেদ ও টুটুল হোসেন বাদশার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী