শিরোপার সুবাস পাচ্ছেন সাবিনা-কৃষ্ণারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১৯:১২আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৯:১২

এমনিতে মেয়েদের ফুটবল লিগে শক্তিশালী দলই গড়েছে বসুন্ধরা কিংস। যার ধারাবাহিকতায় মাঠের খেলাতে দাপট দেখাচ্ছে তারা। বর্তমান চ্যাম্পিয়নরা মঙ্গলবার আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার সুবাস পেতে শুরু করেছে। জেতা ম্যাচে তিন গোলের দুটি এসেছে অধিনায়ক সাবিনা খাতুনের কাছ থেকে। অন্যটি করেছেন তহুরা খাতুন।

লিগে ১১ ম্যাচে সবকটিতে জিতে বসুন্ধরা ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। পরের তিন ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেই ট্রফি নিশ্চিত হবে। আর সমান ম্যাচে দুই হারে ২৭ পয়েন্ট আতাউর রহমানের।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষকে তেমন কোনও সুযোগ দেয়নি আবু ফয়সালের দল। প্রথমার্ধে তারা এগিয়ে থাকে ২-০ গোলে। সাবিনা ২২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ৯ মিনিট পর ব্যবধান বাড়ান তিনি। ম্যাচের শেষ মুহূর্তে(৮৯ মিনিটে) দলের হয়ে তৃতীয় গোলটি করেন তহুরা।

ম্যাচশেষে বসন্ধুরা কিংসের কোচ আবু ফয়সাল বলেছেন, ‘আজ বড় বাধা অতিক্রম করেছি। এখন শেষ তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিতে পারলে আমরা চ্যাম্পিয়ন হবো। তবে শেষ তিন ম্যাচই আমরা জিততে চাই।’ 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের