বাংলাদেশে পারিশ্রমিকের নতুন রেকর্ড ব্রাজিলের রবিনিয়োর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ১৩:৩৯আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৩:৪৫

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে থেকে ধারে বসুন্ধরা কিংসে খেলতে এসে সুনাম কুড়িয়েছেন রবিনহো। এবারের প্রিমিয়ার লিগে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে তার নাম আছে। আজই (বৃহস্পতিবার) ছিল কিংসের সঙ্গে তার চুক্তির শেষ দিন। তবে আশার কথা, এই উইঙ্গারের সঙ্গে আগের চেয়ে বেশি পারিশ্রমিকে আগামী তিন মাসের জন্য চুক্তি করেছে ঢাকার ক্লাবটি।

মূলত এবার আগামী আগস্টে এএফসি কাপের জন্য তিন মাসের চুক্তি বাড়িয়েছে কিংস। আর এজন্য রবিনিয়োকে মাসে ২০ হাজার ডলারের মতো পারিশ্রমিক দিতে হবে। যা বিদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ বেতন।

কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রবিনিয়ো আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। আমরা এএফসি কাপে আগের কম্বিনেশন ধরে রাখতে চাইছি। সেই লক্ষ্যে আগামী তিন মাসের জন্য নতুন করে চুক্তি করা হয়েছে। আগের চেয়ে এবার পারিশ্রমিক বেড়েছে রবিনিয়োর।’

তবে আগামী ঘরোয়া মৌসুমে রবিনিয়োকে দেখা যাবে কিনা তা নিয়ে কিছুটা জটিলতা আছে। ফ্লুমিনেন্সে থেকে সরাসরি আনতে হলে ট্রান্সফার ফি দিতে হবে ২ মিলিয়ন ডলার। যা বেশ ব্যয়বহুল। তাই কিংস সময়ের হাতে ছেড়ে দিচ্ছে সব। এছাড়া দলে অন্য বিদেশিদের থাকা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি