কাতার থেকে জানানো হলো, পিএসজিতে যাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২১, ১৮:০৭আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৮:০৭

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে লিওনেল মেসির। গত বৃহস্পতিবার এমন ঘোষণার পর জল্পনা-কল্পনা বাড়তে থাকে- মেসি কোথায় যাচ্ছেন? এসেছে প্যারিস সেন্ত জার্মেই ও ম্যানচেস্টার সিটির নাম। তবে সবচেয়ে বেশি জোরোলো আলোচনা হচ্ছে পিএসজিতে যোগদান নিয়ে। সেটা আরও জোরদার হলো ফরাসি ক্লাবটির কাতারি মালিকের ভাই খালিদ বিন হামাদ বিন খালিফা আল থানির ‍টুইটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে আল থানি জানিয়েছেন, মেসি পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন। তার টুইটটি এমন, ‘তার (মেসি) সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শেষ। আনুষ্ঠানিক ঘোষণা আসছে।’ সেই ঘোষণা কখন আসবে, সে বিষয়ে অবশ্য বিস্তারিত জানাননি এই কাতারি।

পিএসজির মালিক তামিম বিন হামাদ আল থানি, যিনি আবার কাতারের আমির, তারই ভাই যখন টুইটার বার্তায় এমন খবর দিয়েছেন, তখন বুঝতে বাকি থাকে না পিএসজিই হতে যাচ্ছে মেসির ঠিকানা।

সেক্ষেত্রে আসছে মৌসুমে নেইমার-আনহেল দি মারিয়া-কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে মিলে মাঠ মাতাবেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী। তাতে পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নের পালে হাওয়া লাগবে জোরেশোরে!

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের