বিশ্বকাপে প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১৭:৩০আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৭:৩০

আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। কুড়ি ওভারের বিশ্বকাপে মূল পর্বে খেলতে হলে প্রাথমিক পর্ব টপকে আসতে হবে। প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমানের মতো দল। তবে ফরম্যাট ২০ ওভারের বলে কোন দলকেই ছোট করে দেখছেন না মাহমুদউল্লাহ। মঙ্গলবার আইসিসির সূচি ঘোষণার দিনে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন, প্রতিপক্ষ না দেখে প্রক্রিয়া ঠিক রেখে খেলাটাই তার কাছে গুরুত্বপূর্ণ।

গ্রুপ ‘বি’থেকে বাংলাদেশ লড়বে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে। প্রথম রাউন্ডের ‘প্রতিপক্ষ’ নিয়ে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনি যেই প্রতিপক্ষের সঙ্গে খেলুন না কেন, প্রতিটি ম্যাচই সমান। আপনাকে শুরুর বল থেকে সেরাটা খেলতে হবে। মানসিক অবস্থা ঠিক রেখে আপনি প্রক্রিয়ায় মনোযোগ রাখলে সব ম্যাচ জিততে পারবেন।’

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও ৫টি টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। বিশ্বকাপের আগে নিজেদের সেরা প্রস্তুতির জন্য এই ম্যাচগুলোকে গুরুত্বপূর্ণ মনে করছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার, ‘আমি মনে করি, সব দলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বিশেষ করে আমাদের জন্য তো অবশ্যই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা কিছু সিরিজ খেলছি। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে যদি ভালো করতে পারি এবং আত্মবিশ্বাস অর্জন করতে পারি। সেটা বিশ্বকাপ শুরুর আগে আমাদের দলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

প্রসঙ্গত, প্রথম রাউন্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সুপার-১২ তে বাংলাদেশ দল সুযোগ পাবে গ্রুপ-২ এ। সেখানে রয়েছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড।  বাংলাদেশ প্রথম রাউন্ডে গ্রুপ রানার্স-আপ হলে সুপার-১২ এ বদলে যাবে প্রতিপক্ষ। তখন দ্বিতীয় রাউন্ডে লাল-সবুজ জার্সিধারীদের অবস্থান হবে গ্রুপ-১-এ। সুপার-১২ এর এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের