মুক্তিযোদ্ধার জন্য তহবিল সংগ্রহ করে যাবেন জাপানি কাতো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ১৭:২৯আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৭:৪৭

এমন ঘটনা আসলে বিরল, কোনও দলে খেলতে এসে তহবিল সংগ্রহ করে সাহায্য করা। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের দুঃসময়ে তেমনটি করে যাচ্ছেন জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো। সবশেষ নিজ দেশের ১৮০ জন নাগরিকের কাছ থেকে ৩০ লাখ টাকা সংগ্রহ করেছেন। তবে এখানেই থেমে থাকতে চাইছেন না ৩৫ বছর বয়সী কাতো। ভবিষ্যতেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

২০১৮ সালে প্রথম মুক্তিযোদ্ধায় খেলে পরের বছর শেখ জামালে নাম লেখান। এক মৌসুম খেলে আবারও লাল জার্সিধারীদের হয়ে অধিনায়কত্ব করে যাচ্ছেন। এই তো কাতোর অধিনায়কত্বে প্রিমিয়ার লিগে অবনমন এড়িয়েছে রাজা ইশার দল। এখনই আগামী মৌসুম নিয়ে ভাবছেন তিনি।

কাতো বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগামী মৌসুমে মুক্তিযোদ্ধায় থাকার ইচ্ছা আছে। এমনিতে আমার বয়স হয়েছে। কতদিন খেলতে পারবো বলা কঠিন। তবে আমি চাইছি মুক্তিযোদ্ধার হয়ে বাকি সময়টুকু খেলতে। প্রয়োজনে যতদিন পারবো মুক্তিযোদ্ধার জন্য তহবিল সংগ্রহ করে যাবো। যেন দলটি মাঠে থাকতে পারে।’

আর এই সবকিছু মুক্তিযোদ্ধার অতীত জেনেই করছেন বলে আবারও বললেন কাতো, ‘এই দলটির নাম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত। তাই দলটি যেন টিকে থাকে সেই চেষ্টা করে যাচ্ছি।’

এরপরই যোগ করলেন, ‘তবে আমি চাই না সামনের দিকে দলের এমন অবস্থা হোক। আমি চাই দলটির অর্থনৈতিক অবস্থা সন্তোষজনক হবে। ঘুরে দাঁড়াবে। দলটির জন্য যেন ভবিষ্যতে তহবিল সংগ্রহ করতে না হয়। কারণ আমি যদি ভবিষ্যতে নাও থাকি যেন তাদের চলতে কোনও সমস্যা না হয়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের