বিলম্বিত হচ্ছে মেসির পিএসজি অভিষেক!

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২১, ১৪:৪৪আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৪:৪৪

প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)-তে যোগ দেওয়ার পর থেকে ফরাসি লিগে মেসির অভিষেক এখনও হয়নি। অনুশীলন শুরু করায় একটা গুঞ্জন ছিল শুক্রবারই হয়তো অভিষেক হচ্ছে তার! কিন্তু ইএসপিএনের খবরে বলা হচ্ছে, পিএসজিতে তার অভিষেকটা আরও বিলম্বিত হচ্ছে! সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে রেইমসের বিপক্ষে দেখা যেতে পারে আর্জেন্টাইন খুদে জাদুরকে। শুক্রবার লিগ ওয়ানে ব্রেস্তের বিপক্ষেও ম্যাচ রয়েছে পিএসজির। 

অবশ্য সর্বশেষ স্ট্রাসবুর্গের বিপক্ষে ৪-২ গোলে জেতা হোম ম্যাচটা মাঠে বসেই দেখেছিলেন মেসি। সেদিন আবার আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয়ও করিয়ে দেওয়া হয়। ছিলেন বাকি রিক্রুটরাও। 

বৃহস্পতিবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মেসি প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল কোচ মওরিসিও পচেত্তিনোকে। কিন্তু মুখে পুরোপুরি কুলুপ এঁটে বসে থাকলেন তিনি! উল্টো বলেছেন, ‘সব কিছুই ইতিবাচকভাবে হচ্ছে। স্কোয়াডের পরিবেশের সঙ্গে মেসি দ্রুততার সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। সব কিছু মিলিয়ে অনুভূতিটা ভালোই।’

এ সময় এমবাপ্পের দল-বদলের গুঞ্জন নিয়েও প্রশ্ন উঠে। শোনা যাচ্ছে, বর্তমান ট্রান্সফার উইন্ডোতেই হয়তো রিয়াল মাদ্রিদে চলে যাবেন তিনি! কিন্তু পিএসজি কোচ বলেছেন, ‘এমবাপ্পে আমাদের খেলোয়াড়। এই মৌসুমে আমি তাকে দলে চাই।’

এমবাপ্পে পিএসজির প্রতি সন্তুষ্ট- এমন মন্তব্য করে পচেত্তিনো বলেছেন, ‘তার চুক্তির এখনও এক বছর বাকি। সে যদি চুক্তিটি নাও বাড়ায়, তার পরেও সে পিএসজির খেলোয়াড়। আমরা তাকে নিয়ে সন্তুষ্ট। পাশাপাশি আমি নিজেও এটা বুঝি সেও আমাদের নিয়ে সন্তুষ্ট।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের