ফিফা র‌্যাঙ্কিংয়ের জন্য সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ১৬:৩৫আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৬:৪৫

আগামী ১ থেকে ১৩ অক্টোবর হওয়ার কথা ছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সূচিও চূড়ান্ত করা হয়েছিল। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে এই প্রতিযোগিতার যেন প্রভাব পড়ে, সেই লক্ষ্যে প্রতিযোগিতার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে প্রতিটি ম্যাচের আগে অন্তত ৪৮ ঘণ্টা বিরতি রয়েছে। আর ফাইনাল ১৩ অক্টোবরের জায়গায় ১৬ অক্টোবর নেওয়া হয়েছে।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক মালদ্বীপ। নতুন সূচি অনুযায়ী, দেশটির মালের জাতীয় স্টেডিয়ামে ১ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। বাংলাদেশ সময় ম্যাচটি হবে রাত ১০টায়। ৪ অক্টোবর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের, বিকাল ৫টায়। ৭ অক্টোবর রাত ১০টায় লাল-সবুজ জার্সিধারীরা খেলবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। ১৩ অক্টোবর বাংলাদেশ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে, বিকাল ৫টায়। আর ১৬ অক্টোবর ফাইনাল হবে রাত ৯টায়।

নতুন সূচি প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা চাইছি সাফের ম্যাচগুলো যেন ফিফা টায়ার ওয়ানের মর্যাদা পায়। এতে র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে। এর জন্য কমপক্ষে প্রতিটি ম্যাচের আগে ৪৮ ঘণ্টা বিরতি থাকতে হবে। সেভাবেই নতুন সূচি করা হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোও তাই চাইছে। স্বাগতিক মালদ্বীপও নতুন সূচিতে রাজি হয়েছে।’

সাফ সূচি-২০২১

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের