রোনালদোকে বেঞ্চে রাখার ব্যাখ্যা দিলেন অ্যালেগ্রি

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২১, ১৬:৫০আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৬:৫৯

সিরি আ’য় গতকাল ম্যাচ শুরুর আগে রোনালদোকে নিয়ে ব্যাপক শোরগোল! উদিনিসের বিপক্ষে শুরুর একাদশে তাকে না রাখায় দল-বদল নিয়ে আরেক দফা শুরু হয় গুঞ্জন। একজন সাংবাদিক টুইট করে বিষয়টি আরও উস্কে দেন। তিনি দাবি করেন, রোনালদো নিজেই নাকি দল-বদলের জন্য শুরুর একাদশে থাকতে চাননি! ঘটনাবহুল ম্যাচটি শেষ পর্যন্ত রোনালদো ঠিকই খেলেছেন, তবে বদলি হয়ে। কিন্তু হতাশায় মাঠ ছাড়তে হয় তাকে। 

রোনালদো মাঠে নেমেছেন ৬০ মিনিটে। ততক্ষণে জুভেন্টাস ২-১ গোলে এগিয়ে। ৮৩ মিনিটে সমতাও ফেরায় উদিনিসে। কিন্তু শেষ মুহূর্তে রোনালদো গোল করলেও জিততে পারেনি জুভেন্টাস! ভার রিভিউতে অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল করা হয় তার গোল। ড্র হওয়া ম্যাচটায় উল্টো শাস্তিও পেতে হয়েছে তাকে। জার্সি খুলে উদযাপন করতে গিয়ে হলুদ কার্ড দেখেছেন পর্তুগিজ তারকা। 

ঘটনাবহুল সেই ম্যাচের পর গুঞ্জনের উত্তর দিয়েছেন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। বলেছেন রোনালদোকে বেঞ্চে রাখার সিদ্ধান্তটা আসলে জুভেন্টাস কোচেরই ছিল, ‘মৌসুমের শুরুর ম্যাচ। সবার কন্ডিশন ও ম্যাচের কথা ভেবেই শুরুর দিকে ওকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেই। কারণ আমি জানতাম, ওর প্রয়োজন অনুভব হবে একটা সময়।’

গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জুভেন্টাস ডিরেক্টর পাভেল নেদভেদও। তিনি বলেছেন, এই সিদ্ধান্তটা মিলিতভাবে নেওয়া হয়েছে। সঙ্গে এও বলেছেন, ‘পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী থাকছেন জুভেন্টাসেই।’ 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের