দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, কিরগিজস্তানে বিশ্রামে জামালরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ২০:২৫আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২০:২৫

কিরগিজস্তানে তিন জাতির ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল এখন দেশটির রাজধানী বিশকেকে। দীর্ঘ ভ্রমণ শেষে আজ (শনিবার) দুপুরে পৌঁছেছে লাল-সবুজের সেনানিরা। পৌঁছেই অবশ্য অনুশীলনে নামতে পারেনি জামাল ভূঁইয়ারা। আগামীকাল (রবিবার) স্থানীয় সময় বিকাল ৩টায় স্পোর্টস সিটি মাঠে অনুশীলন করার কথা তাদের।

জাতীয় দলের কোচ জেমি ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা দীর্ঘ ভ্রমণ শেষে নিরাপদে এসে পৌঁছেছি। আজ (শনিবার) কোনও অনুশীলন নেই। আশা করছি, আগামীকাল (রবিবার) মাঠের অনুশীলনে নামতে পারবো।’

ভিডিও বার্তায় ডিফেন্ডার তপু বর্মন জানিয়েছেন, কিরগিজস্তান সফর তাদের সাফের প্রস্তুতিতে কাজে লাগবে। বসুন্ধরা ডিফেন্ডার বলেছেন, ‘লম্বা ভ্রমণ শেষে আমরা কিরগিজস্তান পৌঁছেছি। সবাই ক্লান্ত কোচও সেটা বুঝেছেন। তাই কোনও অনুশীলন হয়নি। কাল থেকে অনুশীলন শুরু হবে। এখানে এসেছি তিনটা ম্যাচ খেলতে। আমার মনে হয়, এই ম্যাচগুলো দলের জন্য ইতিবাচক বিষয়। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ আছে, সেটার প্রস্তুতিতে এই ম্যাচগুলো কাজে আসবে।’

বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ফিলিস্তিন। ৭ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে লড়বে জামাল-সাদরা। আর ৯ সেপ্টেম্বর কিরগিজদের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হবে আরেক ম্যাচ।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি