খেলতে গিয়ে হৃদরোগে মারা গেলেন ১৭ বছর বয়সী ফুটবলার!

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২২:১১

হৃদরোগে ক্রিস্টিয়ান এরিকসেনের মাঠে লুটিয়ে পড়ার ঘটনাটি এখনও নাড়া দেয়। ডেনমার্ক তারকা শেষ পর্যন্ত জীবিত ফিরলেও ইংল্যান্ডে তেমনই এক ঘটনায় মারা গেছেন মাত্র ১৭ বছর বয়সী এক ফুটবলার! 

বিবিসি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার এফএ ইয়ুথ কাপে। নটিংহামশায়ারে ওয়েস্ট ব্রিজফোর্ড কোল্টস মুখোমুখি হয় বোস্টন ইউনাইটেডের। ম্যাচ চলার সময় মাঠে লুটিয়ে পড়েন ডিলান রিচ।

ডিলানের ক্লাব ওয়েস্ট ব্রিজফোর্ড জানিয়েছে, প্যারামেডিকস আসার আগে ডিলানকে চারটি ডেফিব্রিলেটর শক দেওয়া হয়েছিল। কিন্তু সাড়া না দেওয়ায় অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় হাসপাতালে। এরপর সেখানেই শনিবার মৃত্যু বরণ করেন তিনি।

মর্মান্তিক মৃত্যুর পর ওয়েস্ট ব্রিজফোর্ড জানিয়েছে, ডিলানের মৃত্যুর খবরে ক্লাব সংশ্লিষ্ট সকলে গভীরভাবে শোকাহত।

ক্লাবের এক মুখপাত্র বলেছেন, ‘ডিলানের মৃত্যুতে তার বাবা মাইক, মা আনা ও বোন লুসিসহ পুরো পরিবারকে গভীর সমবেদনা জানাই।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের