ফরোয়ার্ডদের ওপর ক্ষুব্ধ মারুফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৬, ২১:২৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ২২:৫৭

নেপালের বিপক্ষে একের পর এক গোলের সুযোগ নষ্ট করায় ফরোয়ার্ডদের ওপর ক্ষুব্ধ বাংলাদেশ জাতীয় দলের কোচ মারুফুল হক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন তিনি।

সংবাদ সম্মেলনে মারুফল হক মারুফ বলেন, 'এটাই আমাদের ফরোয়ার্ডদের মান, রনি যে গোলের সুযোগগুলো নষ্ট করেছে ভুটানি ফরোয়ার্ডরা সেগুলোতে গোল করতে পারতো। ছয়টি গোলের সুযোগ পেয়ে একটিও গোল করতে না পারার মাধ্যমে আমাদের মানের চিত্রটাই ফুটে উঠেছে।'

তিনি আরও বলেন, 'সেমিফাইনালে খেলার লক্ষ্য ছিল তা অর্জিত হয়েছে তবে সেমিফাইনালে এরকম খেললে কোনও লাভ হবে না। অনেক উন্নতি করতে হবে আমাদের, আমার একটাই পর্যবেক্ষণ দল ধীরে ধীরে উন্নতি করছে। এটি অব্যাহত রাখতে হবে। ফরোয়ার্ডদের উন্নতির জন্য সবরকম চেষ্টাই করছি, নানা রকম অনুশীলন করাচ্ছি, এখন মাঠে সেগুলোর বাস্তবায়ন করতে না পারলে আমি আর কী করবো?'

তবে বাংলাদেশের সঙ্গে ড্র করে নেপালি কোচ বাল গোপাল মহার্জন খুশি। তিনি বলেন, 'আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল শেষ চারে পৌঁছানো, সেটি আমরা করতে পেরেছি, তিন ম্যাচে গোল খেয়েছি মাত্র একটি। আজকের ম্যচে আমাদের লক্ষ্য ছিল প্রথমার্ধে গোল না খাওয়া আর দ্বিতীয়ার্ধে গোল করার চেষ্টা করা। সবদিক থেকে বিচার করলে আমাদের ইতিবাচক ভাবে সামনের দিকে তাকানোর প্রেরণা রয়েছে।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি