আগে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৯

কিরগিজস্তান সফরে শেষটায় ভালো ফলের আশায় ছিল বাংলাদেশ। সেই লক্ষ্যে আগে গোল করে এগিয়েও গিয়েছিল। কিন্তু আক্রমণ-পাল্টা আক্রমণের খেলাতে শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হারতে হয়েছে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের কাছে। স্ট্রাইকার সুমন রেজা পেয়েছেন জোড়া গোল।

বিশকেকের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে গোলকিপার মিতুল মারমা ও ডিফেন্ডার আতিকুজ্জামানের। এছাড়া একাদশে পরিবর্তনও এসেছে একাধিক। এরপরেও শুরু থেকে আক্রমণাত্মক খেলা বাংলাদেশের গোল পেতে সময় লাগেনি।

ম্যাচঘড়ির ১১ মিনিটে সুমন রেজা এগিয়ে নেন দলকে। বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান উত্তর বারিধারার এই স্ট্রাইকার। তবে ২৪ মিনিটেই ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা। লক্ষ্যভেদ করেন জানবেক। চার মিনিট পর বরুবায়েভের কল্যাণে ব্যবধান দ্বিগুণও করে স্বাগতিকরা। বিরতির পর আলিগুলোভ তৃতীয় গোল করে স্কোরলাইন ৩-১ করে ফেলেন।

তখনও হাল ছাড়েনি বাংলাদেশ। সুমন রেজা ৬৪ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যাচ বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। শেষ পর্যন্ত আক্রমণ গড়ে খেললেও গোলের আর দেখা পায়নি জেমি ডের শিষ্যরা। 

এ নিয়ে কিরগিজস্তানে টানা তিনটি ম্যাচ হারলো বাংলাদেশ। কাল শুক্রবার সকালে ঢাকার বিমান ধরবে জামাল ভূঁইয়ারা।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম