বাংলাদেশকে ৫ গোলে হারালো জর্ডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে জর্ডান। মাঠের লড়াইয়েও ব্যবধানটা ধরা দিলো স্পষ্ট। রবিবার নিজেদের শক্তি দেখিয়ে জিতেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সাবিনা-কৃষ্ণাদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জর্ডান।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে ‘জি’গ্রুপে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। পুরো ম্যাচে একপেশে ভঙ্গিতে আধিপত্য বিস্তার করে খেলেছে জর্ডান। যার ফলশ্রুতিতে গোল ব্যবধানও বাড়িয়ে নিয়েছে বিরতির পর। এই অর্ধে হয়েছে আরও তিনটি গোল। হ্যাটট্রিক করেছেন জর্ডান অধিনায়ক মাইশা জিয়াদ জেবারাহ। ৬২, ৬৭ ও ৭৭ মিনিটে মাইশা হ্যাটট্রিক পূরণ করলে বড় ব্যবধানে হার নিশ্চিত হয় বাংলাদেশের।

বাংলাদেশ গ্রুপে শেষ ম্যাচ খেলবে ২২ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম