আবাহনীর ‘ভালোবাসার’ জবাব দিলেন এক ব্রাজিলিয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২

তার পা থেকে বল ছিনিয়ে নেওয়া কঠিন। বল পেলেই প্রতিপক্ষের বক্সে গিয়ে হানা দেওয়া কিংবা সতীর্থদের দিয়ে গোল করার আপ্রাণ চেষ্টা তার। সোজা কথায় মাঝমাঠে সৃষ্টিশীল এক ফুটবলার রাফায়েল অগাস্তো। সদ্য শেষ হওয়া মৌসুমে নিজেকে অন্যভাবে চিনিয়েছেন তিনি। আবাহনী লিমিটেডের এই ব্রাজিলিয়ান মাঠজুড়ে খেলেছেন। দেখিয়েছেন সাবলীল পারফরম্যান্স। আগামী মৌসুমেও আকাশি-নীল জার্সি গায়ে জড়িয়ে মাঠ মাতাতে দেখা যাবে অগাস্তোকে।

শুরুর দিকে ফিটনেস সমস্যার কারণে নিজেকে মেলে ধরতে কষ্ট করতে হয়েছে অগাস্তোর। ধীরে ধীরে নিজের জাত চিনিয়েছেন। আবাহনীর একের পর এক জয়ে ভূমিকা রেখেছেন অগ্রণীতে থেকে। জুয়েল রানা-বেলফোর্টদের কোনও সময় বল বানিয়ে দিয়েছেন। আবার নিজেও করেছেন।

তাকে নিয়ে আবাহনী কর্তৃপক্ষও সন্তুষ্ট। যার প্রমাণ মেলে সামনের মৌসুমের জন্য তার সঙ্গে চুক্তি সেরে ফেলা। নতুন মৌসুমেও ঐতিহ্যবাহী ক্লাবে খেলবেন, এটা জেনেই লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নেমেছিলেন অগাস্তো। নিজের ছাপ রাখার জন্য এর চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। এই ব্রাজিলিয়ান অসাধারণ পারফরম্যান্সে জানান দিলেন, নতুন মৌসুমের চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।

আবাহনী তার প্রতি যে আস্থা রেখেছে, ভালোবাসার প্রদর্শনীতে রেখে দিয়েছে সামনের মৌসুমের জন্য, সেই আস্থা-ভালোবাসার জবাব দিলেন অগাস্তো শেষ ম্যাচে এসেও। তারই নেওয়া ক্রসে তপু বর্মণ আত্মঘাতী গোল করেছেন। এছাড়া মাঠেও পুরো সময়জুড়ে দাপটের সঙ্গে খেলেছেন। এমন সৃষ্টিশীল মিডফিল্ডারকে কে না চাইবে দলভুক্ত করতে!

আবাহনীও তার ওপর আস্থা রেখে আগামী মৌসুমের জন্য রেখে দিয়েছে। দলটির ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা আগামী মৌসুমের জন্য অগাস্তোকে রেখে দিয়েছি। ওই এখন পরযন্ত একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে থাকছে। অন্য ক্লাব থেকে অফার থাকা সত্ত্বেও অগাস্তো আমাদের ক্লাবেই থেকে যাচ্ছে এটা নিশ্চিত করে বলতে পারি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী