বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতা করতে চায় স্পেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৯

ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ স্পেন। ঘরোয়া ফুটবল তো বটেই, আন্তর্জাতিক আঙিনাতেও স্প্যানিশদের অবস্থান উঁচুতে। ইউরোপের এই দেশটিই বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চায়। এছাড়া স্টেডিয়াম নির্মাণ ও টার্ফ স্থাপনে সহযোগিতা করারও আগ্রহ প্রকাশ করেছেন স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিকো ডি বেনিতেজ সালাস।

আজ (সোমবার) বিকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে স্পেনের রাষ্ট্রদূত এমন আগ্রহের কথা জানিয়েছেন।

স্টেডিয়াম নির্মাণ ও বিভিন্ন উপজেলায় নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টার্ফ স্থাপনে আগ্রহ প্রকাশ করে স্পেনের রাষ্ট্রদূত বলেছেন, ‘বিশ্ব ফুটবলে স্পেন একটি শক্তিশালী দল। তাই বাংলাদেশের ফুটবলকে বিশ্ব ফুটবলে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে অবকাঠামোগত উন্নয়নসহ প্রশিক্ষণখাতে স্পেন সহযোগিতা করতে চায়। তাছাড়া দুই দেশের খেলায়াড়, কোচ, কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সাক্ষর করা যেতে পারে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী স্পেন রাষ্ট্রদূতের প্রস্তাবনা স্বাগত জানিয়ে বলেছেন, ‘ফুটবলসহ দেশের ক্রীড়ার উন্নয়নে বন্ধু রাষ্ট্র স্পেনের সহযোগিতার প্রস্তাবকে সাধুবাদ জানাই।’

ফুটবলসহ অন্যান্য খেলায় বাংলাদেশের খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ প্রদানের সুযোগ করে দিতে স্পেন সরকারকে অনুরোধ জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী