বার্সা আর কোম্যানের সঙ্কট বাড়িয়ে দিলো গ্রানাদা

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ১১:০৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১১:০৪

লা লিগায় অল্পের জন্য হার এড়িয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে গ্রানাদার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সা। 

কোচ রোনাল্ড কোম্যানের অবস্থানটা তাতে আরও নড়বড়ে হয়ে পড়লো। কারণ মৌসুম শুরুর পর ৫ ম্যাচে বার্সার জয় মাত্র দুটি। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগেও ফল ছিল হতাশাজনক। বায়ার্নের কাছে হেরেছে ৩-০ গোলে। হারের পর এই গ্রানাদার বিপক্ষে তরুণ একাদশ সাজানোর দিকে মনোযোগী ছিলেন কোম্যান। এতেও দলের আত্মবিশ্বাস ফেরাতে পারলেন না। উল্টো চিড় ধরিয়ে দেওয়ার রসদ যোগাড় করে দেয় গ্রানাদা। ৮৫ সেকেন্ডের মধ্যেই হেড করে গ্রানাদাকে এগিয়ে দেন দমিঙ্গোস দুয়ার্তে। গ্রানাদার কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে না পারাতে মাশুল দিতে হয় স্বাগতিকদের। 

গোল হজমের পর বার্সা প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু ব্যবধান বাড়ানোর মতো সুযোগ তৈরি করেছে গ্রানাদাই। জর্জ মলিনার ভলি চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

বিরতির পর সের্জি রবার্তোর বদলি হয়ে লুক ডি ইয়ং মাঠে নামলেও দলের ভাগ্য ফেরাতে পারেননি। বরং ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে সুযোগ নষ্ট করেছেন। তার হেড করা বল চলে গেছে বারের ওপর দিয়ে।

৮৮ মিনিটে মেজাজ হারিয়ে হলুদ কার্ডও দেখেছেন আরোহো। হয়তো এটাই তাকে তাতিয়ে দিয়েছিল! ৯০ মিনিটে গাভির ক্রস থেকে গোল করে হার এড়ান বার্সার।  

ড্রয়ের পর ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান বার্সার। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি