কিংসলেকে নিয়েই ব্রুজনের বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৬

অক্টোবরে অনুষ্ঠেয় সাফে নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে খেলবে বাংলাদেশ। বুধবার ২৬ সদস্যের দলও চূড়ান্ত হয়ে গেছে।

গত শুক্রবার ব্রুজনকে কোচ হিসেবে ঘোষণার পর আজই তিনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। পাশাপাশি ছিলেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদও। তাদের উপস্থিতিতেই ঘোষণা করা হয়েছে সাফের দল।

স্প্যানিশ কোচ ব্রুজন নিজেই এই দল ঘোষণা করেছেন। লাল-সবুজ দলে প্রথমবারের মতো জায়গা হয়েছে নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলের। 

বাকি সবাই ঘুরে ফিরে জেমি ডের দলে আগেই খেলেছেন। গতকাল রাতেই দলের অনেকে হোটেলে উঠে গেছেন। আজ উঠছেন বাকিরাও। টুর্নামেন্টের আগে সবার করোনা পরীক্ষাও করা হচ্ছে।

মালদ্বীপে সাফ শুরু হবে ১ অক্টোবর। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ দল:

আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, কাজী তারিক রহমান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, শহীদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন, রেজাউল করিম, রাকিব হোসেন, মেহেদী হাসান, আতিকুজ্জামান, এলিটা কিংসলে, মানিক হোসেন মোল্লা, আশরাফুল ইসলাম রানা ও সুমন রেজা।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের