এমবাপ্পের আচরণ নিয়ে প্রশ্ন প্রতিপক্ষ কোচের

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৫

বয়স মাত্র ২২। এর মধ্যে সাফল্যের মুকুটে যোগ হয়েছে কত না পালক। প্যারিস সেন্ত জার্মেইয়ে সাফল্য পাচ্ছেন নিয়মিত। সবচেয়ে বড় কথা কিলিয়ান এমবাপ্পে জিতেছেন বিশ্বকাপ। দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল বিশ্বে আলাদা জায়গা করে নেওয়া এই ফরোয়ার্ডকে রাখা বিশ্বসেরাদের কাতারে। কিন্তু শুধু ভালো খেললেই হয় না, ফুটবলপ্রেমীদের ভালোবাসা পেতে ভালো আরচণও দরকার বলে তাকে সতর্ক করলেন মেসের কোচ ফেদেরিক আন্তোনেত্তি।

বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে মেসের মুখোমুখি হয়েছিল পিএসজি। শেষের নাটকীয়তায় ২-১ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি। তাদের দুটো গোলই দিয়েছেন আশরাফ হাকিমি। মরোক্কান রাইট ব্যাকের জয়সূচক গোল উদযাপনের আগে মেসের গোলকিপারকে বিরক্ত করেন এমবাপ্পে। ওই সময় দুই পক্ষের খেলোয়াড়দের হাতাহাতিও হয়। এমবাপ্পের আচরণ মোটেও পছন্দ হয়নি মেস কোচের।

ম্যাচ শেষে এমবাপ্পের আচরণের দিকে আঙুল তুলেছেন আন্তোনেত্তি। মানুষের ভালোবাসা পেতে ফরাসি ফুটবলারের ব্যবহারের দিকে নজর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি, ‘কিলিয়ান এমবাপ্পে যদি ভালোবাসা চায়, তাহলে আচরণ ভালো করতে হবে। আমি এই খেলোয়াড়টাকে (এমবাপ্পে) পছন্দ করি। খুব শক্তিশালী। তবে সে আরও উপকৃত হবে নম্র হলে।’

মেসের মাঠে জয় পেতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে পিএসজির। শুরুতে হাকিমির গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধেই সমতায় ফেরে মেস। ১-১ স্কোরলাইন রেখে যখন খেলা শেষ হতে যাচ্ছিল, ঠিক তখনই দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে পিএসজিকে নাটকীয় জয় এনে দেন হাকিমি। ফলে ৭ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে প্যারিসের ক্লাবটি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের