হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৫

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপের দুটি ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডান ও ইরান দুই দলের কাছেই ৫-০ গোলে হেরছে। উজবেকিস্তানের তাসখন্দে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সাবিনা-কৃষ্ণারা।

আগামী রবিবার প্রীতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের। হংকং এশিয়ান কাপের বাছাই পর্বে নেপালের সঙ্গে ড্র করেছে। গ্রুপে ফিলিপাইনের বিপক্ষে আজই (শুক্রবার) দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে তারা।

হংকং ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা প্রীতি ম্যাচ খেলবো হংকংয়ের বিপক্ষে। রবিবার ভালো করার মানসিকতা নিয়ে মাঠে নামবে মেয়েরা।’

এশিয়ান কাপ বাছাই একেবারেই ভালো যায়নি বাংলাদেশের। র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা জর্ডান ও ইরানের বিপক্ষে জয়ের স্বপ্ন ছিল না, তবে ভালো ফুটবলের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য ছিল মেয়েদের। কিন্তু মাঠের ফুটবলে সাবিনারা ঠিকঠাক মেলে ধরতে পারেনি নিজেদের। এবার হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের মেয়েরা কী কবে, সেটাই দেখার।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের