শক্তিশালী হংকংয়ের সামনে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০

এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বে দুই ম্যাচে ১০ গোল খেয়ে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে বিদায় নিলেও লাল-সবুজ দল আরও একটি ম্যাচ খেলার সুযোগ পেতে যাচ্ছে। আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) প্রীতি ম্যাচে প্রতিপক্ষ হংকং। তবে জর্দান ও ইরানের মতো হংকংও কম শক্তিশালী নয়। ফিফা র‌্যাংঙ্কিংয়ে তারা ৭৬তম। র‌্যাংঙ্কিয়ে ৬২ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে অবশ্য ইতিবাচক ফুটবল খেলতে চাইছে বাংলাদেশ। উজবেকিস্তানের তাসখন্দের জার একাডেমি মাঠে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে।

. প্রীতি ম্যাচটিতেও নিজেদের ভালো অভিজ্ঞতা নিতে চাইছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী ও অভিজ্ঞ দুটি দল জর্ডান ও ইরানের বিপক্ষে খেলেছি। ওই দুই ম্যাচ থেকে আমাদের মেয়েরা কিছু শিক্ষা নিয়েছে। আশা করছি, হংকংয়ের বিপক্ষে ম্যাচ থেকেও মেয়েরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। ভালো কিছু শিখতে পারবে।’

এই ম্যাচকে সামনে রেখে সাবিনা-কৃষ্ণারা হোটেলে জিম করেছে। তারা সফরের শেষ ম্যাচটা ভালো করতে চাইছে। সেই লক্ষ্যে আজ মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজ দল।

/টিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী