মেসির ১০ নম্বর জার্সিতে ফিরছেন ফাতি

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯

চোটে পড়ে অনেক দিন ধরে মাঠের বাইরে আনসু ফাতি। বার্সেলোনার জন্য স্বস্তির খবর, আজ লেভান্তের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। অবশ্য এই ফেরাটায় তার সঙ্গী হচ্ছে অন্যরকম এক রোমাঞ্চ! ক্লাব ছেড়ে যাওয়া লিওনেল মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে নামার সুযোগ পাচ্ছেন ১৮ বছর বয়সী।

এমনিতে বার্সেলোনা লা লিগায় ভালো অবস্থানে নেই। মেসি চলে যাওয়ার পর ছন্দ হারিয়ে বসে আছে। ঠিক এই অবস্থায় মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা মানে ফাতির ওপর বাড়তি দায়িত্ব। ফাতি নিজেও বিষয়টি এভাবেই দেখছেন, ‘এটা(১০ নম্বর জার্সি)আমার জন্য সম্মানের। ক্লাবকে ধন্যবাদ দিতে হচ্ছে এই সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি এটা চ্যালেঞ্জও। মেসি নিজে এই নম্বরের জার্সি পরেছেন। তারও আগে পরেছেন রোনালদিনহো।’

তিনি আরও বলেছেন, ‘যদি আপনি বার্সেলোনার হয়ে খেলে থাকেন, তাহলে সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। বিশ্বে বার্সেলোনা সেরা একটি ক্লাব। ১০ নম্বর জার্সিটা চাপের। পাশাপাশি বার্সায় থাকা মানেও একটা চাপ। তাই এখানে সবারই দায়িত্ব আছে, যা মেনে নিতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের