ফিফার ছাড়পত্র আসেনি কিংসলের, অপেক্ষায় বাফুফে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৭

এক সপ্তাহ আগে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই দলে ছিলেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলেও। কিন্তু খেলার জন্য ফিফা-এএফসির ছাড়পত্র না আসায় চূড়ান্ত তালিকাতে এখনও নাম উঠেনি তার। 

এখন সেই ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সোমবারই এই বিষয়ে চূড়ান্ত কিছু জানা যাবে। সেজন্য সব কিছু ঝুলিয়েও রাখা হয়েছে। তাই আজ বিকালের অনুশীলন দেখেই সাফের জন্য চূড়ান্ত দল ঘোষণা করার কথা কোচ অস্কার ব্রুজনের। সোমবার সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, ‘বিকালে অনুশীলন রয়েছে। এরপর দল চূড়ান্ত হবে।’

এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের কোভিড পরীক্ষা হয়েছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেও দল ২৭ থেকে ২৩ জনে নেমে যাবে। মালদ্বীপে সাফ শুরু হবে ১ অক্টোবর। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। আগামীকাল মঙ্গলবার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের