ভারতের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৫:২৫আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৫:২৭

সাফ চ্যাম্পিয়নশিপের শুরুর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ‘নম্বর নাইন’ পজিশনে ছিলেন সুমন রেজা। যদিও বিরতির পর তার জায়গায় নামেন মতিন মিয়া।পারফরম্যান্স ভালো হওয়ায় ভারতের বিপক্ষে মতিন আজ শুরু থেকেই একাদশে জায়গা করে নিয়েছেন। এছাড়া দলে পরিবর্তন হয়েছে আরও একটি।

অনেক দিন পর জাতীয় দলে খেলেছেন উইঙ্গার জুয়েল রানা। কিন্তু পারফরম্যান্স দেখাতে পারেননি। সাদ উদ্দিন বদলি নেমে ঝলক দেখিয়েছেন। তাই আজ অস্কার ব্রুজন আবাহনী লিমিটেডের এই ফুটবলারকে একাদশে রেখেই দল সাজিয়েছেন।

কোচ দলকে সম্ভাব্য ৪-১-৪-১ ছকে খেলাতে চাইছেন। সেই অনুযায়ী মতিন প্রতিপক্ষের বক্সে গিয়ে আতঙ্ক সৃষ্টি করবেন বলেই প্রত্যাশা।

উইংয়ে রাকিব হোসেনের সঙ্গে থাকবেন সাদ। মধ্য মাঠে থাকছেন মেহাম্মদ ইব্রাহিম ও বিপলু আহমেদ। ডিফেন্সিভ মিডফিল্ডার থাকছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

রক্ষণে লেফট ব্যাক ইয়াসিন আরাফাত, মাঝে কাজী তারিক ও তপু বর্মণ। আর রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষ। গোলবার সামলাবেন যথারীতি  আনিসুর রহমান জিকো।

বাংলাদেশের একাদশ: আনিসুর রহমান জিকো,ইয়াসিন আরাফাত,তারিক রহমান কাজী, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, জামাল ভঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন, মতিন মিয়া ও সাদ উদ্দিন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের