‘২ লাখ ডলারের’ সেই ডিফেন্ডার বাংলাদেশের ত্রাতা

তানজীম আহমেদ
০৪ অক্টোবর ২০২১, ২০:০৮আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:১৪

ইয়াসিন আরাফাতের প্রতিভা দেখে সাইফ স্পোর্টিং তিন বছর আগে তার রিলিজ ক্লজ রেখেছিল ২ লাখ ডলার। মানে, কোনও দল তাকে কিনতে চাইলে সাইফকে ওই অর্থ পরিশোধ করতে হতো। যদিও ওই ‘শর্ত’ এখন আর নেই, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই ডিফেন্ডার মুক্ত। ইয়াসিনকে নিয়ে এখন আলোচনার কারণ ভারত ম্যাচে তার পারফরম্যান্স। ১০ জন নিয়ে যখন হারের শঙ্কা চোখ রাঙাচ্ছিল, ঠিক সেই সময়েই ত্রাতা হয়ে আবির্ভূত এই তরুণ।

ইয়াসিন এখন আগের চেয়ে ধারালো। ঘরোয়া ফুটবলে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। আর এবার দেশের জার্সিতে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ১০ জনের বাংলাদেশকে ম্যাচে ফেরান দারুণ গোলে। ১-১ গোলের ড্রতে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপে’ নিজেদের অবস্থান সুসংহত করেছে লাল-সবুজ জার্সিধারীরা।

মালদ্বীপের সাফের আগ মুহূর্তে বাংলাদেশের কোচ বদল হয়েছে। জেমি ডে’র জায়গায় আসা স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন প্রতিযোগিতার শুরু থেকে ইয়াসিনের ওপর আস্থা রাখছেন। একাদশে খেলাচ্ছেন। ইয়াসিনের বড় গুণ হলো, রক্ষণ সামলে দ্রুত ওভারল্যাপ করে উঠতে পারেন। আর সুযোগ পেলেই লক্ষ্যভেদ করার প্রাণান্ত চেষ্টা তার। ভারত ম্যাচে সেই আস্থারই বুঝি প্রতিদান দিলেন!

ভারতের বিপক্ষে এমনিতে এক গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। তার ওপর ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের লাল কার্ডে খেলতে হয় একজন কম নিয়ে। যদিও মাঠে সেটা বুঝতে দেয়নি জামাল-তপুরা।

৭৩ মিনিটে লাল-সবুজ জার্সিধারীরা খেলায় ফেরে। জামাল ভূঁইয়ার কর্নার থেকে উড়ে আসা বল রাকিবের মাথা ছুঁয়ে এলে দূরের পোস্টে ফাঁকায় থাকা সুযোগসন্ধানী ইয়াসিন চমৎকার হেডে জড়িয়ে দেন জালে।

শেষ পর্যন্ত ১-১ গোলে স্কোরলাইন রেখে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

বয়সভিত্তিক ফুটবল থেকেই নিজের প্রতিভার জানান দিয়েছেন ইয়াসিন। ২০১৭ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে খেলেছেন। তার নেতৃত্বে কাতারকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালে অনূর্ধ্ব-১২ ও ২০১৬ সালে অনূর্ধ্ব-১৪ দলের হয়ে মালয়েশিয়াতে মক কাপ জেতার রেকর্ডও আছে। এছাড়া অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলেছেন নারায়ণগঞ্জ থেকে উঠে আসা এই ডিফেন্ডার।

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান