ভারতের সঙ্গে ড্র করে দুঃসংবাদও শুনলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২১, ১১:০৩আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১১:০৩

ভারতের বিপক্ষে পিছিয়ে থেকেও ১০ জনের দল নিয়ে ড্র (১-১) করেছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে এমন ড্র অনেকটা জয়ের সমান। তাও আবার প্রতিপক্ষ যখন ভারতের মতো দল। সে কারণেই এক পয়েন্ট পেয়ে বাংলাদেশ দলের আনন্দ ছিল দেখার মতো। তবে আনন্দের মাঝে দুঃসংবাদও পেয়েছে দলটি। কার্ড সমস্যার কারণে দুই নির্ভরযোগ্য ফুটবলারকে আগামী ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে পাচ্ছে না তারা!

এমনিতে ডিফেন্ডার বিশ্ব নাথ ঘোষ সরাসরি লাল কার্ড দেখেছেন। এছাড়া উইঙ্গার রাকিব হোসেন দেখেছেন দুই ম্যাচে হলুদ কার্ড। যে কারণে পরের ম্যাচে নিশ্চিতভাবে তাদের মাঠের বাইরে থাকতে হচ্ছে। অথচ দুজনই বাংলাদেশ দলের একাদশে নির্ভর যোগ্য ফুটবলার। 

এনিয়ে এখন কোচ অস্কার ব্রুজনের কপালে চিন্তার ভাঁজ পড়াটাও অস্বাভাবিক নয়। মালদ্বীপের ম্যাচে হয়তো রাকিবের জায়গায় একাদশে খেলতে পারেন ইব্রাহিম। আর বিশ্বনাথের পরিবর্তে রিয়াদুল হাসান রাফির সুযোগ হতে পারে। সেক্ষেত্রে রক্ষণে পজিশন নিয়েও বদল আসতে পারে। তবে যাই হোক না কেন বাংলাদেশ দল এখন আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী। পৌঁছে যেতে পারে সাফের কাঙ্ক্ষিত লক্ষ্যে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী