ড্র করায় বাংলাদেশকে অভিনন্দন ভারতের কোচের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২১, ১৫:৪০আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৫:৪০

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮২ ধাপ এগিয়ে ভারত। তারপরেও সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ লড়াই করেছে। ১০ জন হয়ে যাওয়ার পরেও মাঠ ছেড়েছে ১-১ সমতায়। ইয়াসিন আরাফাতের গোলে নিশ্চিত হয়েছে এক পয়েন্ট। এমন ম্যাচের পর অভিনন্দন পেতেই পারে অস্কার ব্রজনের দল। সেটি করতে কার্পণ্য দেখাননি ভারতের কোচ ইগর স্টিমাক।

মালদ্বীপে ম্যাচশেষে এই ক্রোয়েশিয়ান কোচ গোল ডট কমকে বলেছেন, ‘আমি দুই দলকে অভিনন্দন জানাই। এখন পর্যন্ত সাফে সেরা ম্যাচ এটি। আমরা ম্যাচ জিততে পারিনি। দল দাপট দেখিয়েছে, এগিয়ে ছিলাম। একজন বেশি খেলোয়াড় নিয়েও ম্যাচ জেতা যায়নি। হয়তো কিছু অজানা ভুল ছিল।’

এরপর যোগ করে তিনি আরও বলেছেন, ‘যখন প্রতিপক্ষ উজ্জীবিত থাকবে, সুযোগ দেওয়া হবে। তখন তারা তো সেই সুযোগটা নিবেই। আমরা অভিজ্ঞতা কাজে লাগাতে পারিনি।’

বাংলাদেশ ম্যাচে ফিরতে পারায় তাদের অভিনন্দন জানিয়ে স্টিমাক বলেছেন, ‘ভালো ম্যাচ হয়েছে। বাংলাদেশকে অভিনন্দন জানাই যে তারা ম্যাচে ফিরতে পেরেছে। এখন আমাদের সামনে তাকাতে হবে। হাতে বেশি সময় নেই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান