ভারতের বিপক্ষে গোল করে সেই ডিফেন্ডার যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৭:১৯আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৭:১৯

সাফে ১০ জন নিয়েও ভারতকে রুখে দেওয়ার কৃতত্ব ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের। যার প্রতিভার কদর দিয়েছিল সাইফ স্পোর্টিং। ঠিক তিন বছর আগে তার রিলিজ ক্লজ রেখেছিল ২ লাখ ডলার। অর্থাৎ কোনও দল তাকে কিনতে চাইলে সাইফকে ওই অর্থ দিতে হতো। এখন অবশ্য সেই চুক্তিটি নেই। কিন্তু ইয়াসিন জাতীয় দলেও প্রমাণ রেখেছেন, কেন তার মূল্য এত চড়া!

শেষ পর্যন্ত তার গোলেই ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজনের দল। এরপর একদিন অতিবাহিত হয়েছে। সাতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে লক্ষ্যভেদ করে এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি।

গোলটি ছিল ৭৩ মিনিটের। জামাল ভূঁইয়ার কর্নার থেকে উড়ে আসা বল রাকিবের মাথা ছুঁয়ে এলে দূরের পোস্টে ফাঁকায় থাকা ইয়াসিন চমৎকার হেডে জড়িয়ে দেন জালে।

সেই গোলের পর আজ বাংলা ট্রিবিউনকে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ইয়াসিন, ‘আমি জানতাম সুযোগ পেলে গোল করতে পারবো। তাই হয়েছে। এখন আমার গোলে দল পয়েন্ট পেয়েছে। এতে আমি অনেক খুশি।’

অবশ্য প্রতিপক্ষ ভারত হলে তিনি যে জ্বলে উঠেন, তার প্রমাণ আরও রয়েছে। নেপালে অনূর্ধ্ব ১৮ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে দল ২-১ গোলে হেরে গেলেও সেখানে একমাত্র গোলটি আসে তার কাছ থেকেই। তাই তো নারায়ণগঞ্জ থেকে উঠে আসা ফুটবলার বলছিলেন, ‘ভারত কঠিন প্রতিপক্ষ জানতাম। তবে ভয় পাইনি। এর আগেও সাফে তাদের বিপক্ষে গোল করেছি। এছাড়া আমি তো বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী ওমানের বিপক্ষেও খেলেছি। তাই এবার ভারতকে অন্য প্রতিপক্ষ মনে করে খেলেছি।’

আগামী বুধবার স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচেও নৈপুণ্য দেখাতে চান ১৯ বছর বয়সী ডিফেন্ডার। বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, ‘সামনে আবারও সুযোগ এলে গোল করার চেষ্টা থাকবে। আশা করছি, ভালো খেলেই আমরা ম্যাচ জিততে পারবো। ফাইনালে জায়গা করে নিতে পারবো।’

গোলের পর পর ঢাকাতে ফোনে বাবা-মার সঙ্গে কথা হয়েছে ইয়াসিনের। ছেলের অসাধারণ নৈপুণ্যে তারাও অনেক খুশি। সামনের ম্যাচে ভালো খেলার অনুপ্রেরণা জুগিয়েছেন তাকে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ