আত্মবিশ্বাস বাড়ানো ভারত ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৮:৫৮আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৮:৫৮

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। পিছিয়ে পড়ার পর ১০ জন নিয়ে খেলেও ১-১ গোলে ড্র করেছে। এমন ম্যাচ খেলার পর দলের আত্মবিশ্বাস স্বভাবতই বাড়ার কথা। স্ট্রাইকার মতিন মিয়া সেটাই যেন মনে করিয়ে দিলেন।

আজ (মঙ্গলবার) মালেতে অনুশীলন শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় মতিন দলের অবস্থা জানাতে গিয়ে বলেছেন, ‘ভারতের বিপক্ষে কোচ যেভাবে বলেছে, সেভাবে খেলার চেষ্টা করেছি। শুধু আমি না, দলের সবাই ভালো খেলেছে। এরকম খেলতে পারলে ইনশাআল্লাহ আমরা আরও ভালো করতে পারবো। আমার মনে হয়, এরকম খেললে আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। আমি নিজেও মনে করি, আমার আত্মবিশ্বাসও বেড়েছে।’

সাফের দুই ম্যাচেই গোল পেয়েছে বাংলাদেশ, আর দুটো লক্ষ্যভেদই করেছেন ডিফেন্ডাররা। ফরোয়ার্ডরা এখনও স্কোরশিটে নাম তুলতে পারেননি। মতিনের বিশ্বাস, মালদ্বীপ ম্যাচে গোলখরা কাটবে তাদের, ‘ফরোয়ার্ডরা গোল করবে... এটা ঠিক আছে। তারপরও আমি মনে করি, যখন ১১ জন খেলবে, যেকোনও খেলোয়াড়ই গোল করতে পারে। আমরা আশাবাদী, আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সঙ্গে যোগ করেছেন, ‘ট্রেনিংয়েও ফিনিশিং নিয়ে কাজ হচ্ছে। ফরোয়ার্ডরা আগামী ম্যাচে গোল পাবে বলে আমি আশাবাদী। এছাড়া যখন ডিফেন্সের খেলোয়াড়রা এসে গোল করে, তখন ফরোয়ার্ডের খেলোয়াড়দের সাহস আরও বেড়ে যায়। ভালো খেলতে আরও উজ্জীবিত হয়।’

বৃহস্পতিবার স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচে জয়ের প্রত্যাশা মতিনের, ‘মালদ্বীপ আক্রমণে ভালো, কিন্তু ওদের রক্ষণ অতটা ভালো নয়। দুর্বলতা আছে। আশা করি, আমাদের ফরোয়ার্ডরা সেই দুর্বলতা কাজে লাগাতে পারবে। এ ম্যাচটা আমরা জয়ের জন্য খেলবো।’

সাফে মাত্র ১০ দিন আগে কোচ হয়েছেন অস্কার ব্রুজন। তারপরও এই স্প্যানিশ কোচের অধীনে দারুণ খেলছে দল। তাই কোচের প্রশংসা ঝরলো এই স্ট্রাইকারের কণ্ঠে, ‘ব্রুজন আসলে খেলোয়াড়দের মানসিকভাবে আরও চাঙ্গা করতে পারেন। ভারত ভালো একটা দল, কিন্তু কোচ আমাদের এমনভাবে ট্রেনিং করিয়েছেন, বুঝিয়েছেন যে, আমাদের কাছে মনে হয়েছে ওরা কিছুই না। এভাবেই আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে তুলেছেন তিনি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান