বাংলাদেশের আক্রমণ কৌশল নিয়ে সতর্ক মালদ্বীপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৮:৪৫আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৮:৪৫

স্বাগতিক হিসেবে মালদ্বীপ শুরুটা ভালো করতে পারেনি। ভালো খেলেও প্রথম ম্যাচে হেরেছে নেপালের কাছে। সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে এবার তাদের সামনে বাংলাদেশ। এরই মধ্যে অস্কার ব্রুজনের দল দুটি ম্যাচ খেলেছে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জামাল ভূঁইয়ারা। বিশেষ করে ভারত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা লাল-সবুজ দলকে নিয়ে মালদ্বীপের কোচ আল সুজেইন বেশ সতর্ক।

আগামীকাল (বৃহস্পতিবার) রাত ১০টায় মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। এই ম্যাচটি হেরে গেলে স্বাগতিকরা কার্যত প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। তাই অনেকটা বাঁচা-মরার লড়াই তাদের জন্য।

আজ (বুধবার) সংবাদ সম্মেলনে মালদ্বীপের কোচ সুজেইন সমীহ করেছেন বাংলাদেশকে। বিশেষ করে অস্কার ব্রুজনের দলের আক্রমণ কৌশল নিয়ে সতর্ক এই কোচ, ‘বাংলাদেশের আক্রমণ কিছুটা ভিন্ন। বিশেষ করে ভারতের বিপক্ষে তারা চেষ্টা করেছে প্রতিআক্রমণে খেলার। তবে তাদের ওয়ার্ক রেট ও গতি দেখলে অনেক ইতিবাচক দিক আছে। সেটপিসেও ভালা। আমদের এই বিষয়ে সজাগ থাকতে হবে।’

ব্রুজনের অধীনে বাংলাদেশ কীভাবে মাঠে নামবে, তা নিয়ে চিন্তিত সুজেইন, ‘আমরা জানি না কাল (বৃহস্পতিবার) বাংলাদেশ কোন ছকে খেলতে নামবে। শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে বাংলাদেশ ভিন্নভাবে খেলেছে। আক্রমণে গেছে। আমরা এখন অপেক্ষায় আছি।’

এই ম্যাচে বাংলাদেশ নির্ভরযোগ্য দুই ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে। কার্ড সমস্যার কারণে উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ খেলতে পারছেন না। মালদ্বীপ কোচ মনে করছেন, এতে তাদের সুবিধাই হবে, ‘আমি মনে করি রাকিব অন্যতম সেরা উইঙ্গার বাংলাদেশের। সে নেই। এটা মালদ্বীপের জন্য সুবিধাই হবে। একজন ডিফেন্ডারও নেই। সেটাও আমাদের জন্য সুবিধা হবে। ভারতের বিপক্ষে (বাংলাদেশের) ওয়ার্ক রেট ভালো। তবে আমরা আশা করছি ৩ পয়েন্ট পাবো।’

প্রথম ম্যাচের পর পাঁচ দিন বিশ্রাম পেয়েছে মালদ্বীপ। অন্যদিকে বাংলাদেশ পেয়েছে দুই দিন। এই ব্যবধান ঘুচিয়ে ব্রুজনের দলকে লড়াই করতে হবে নিঃসন্দেহে!

/টিএ/কেআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের