বাংলাদেশের পর এবার ভারতকে রুখে দিলো শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৯:২৩আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:০৪

সাফে ১০ জনের দল হয়েও বাংলাদেশ রুখে দিয়েছে ভারতকে। এবার সাতবারের চ্যাম্পিয়নদের জিততে দেয়নি শ্রীলঙ্কাও। বৃহস্পতিবার মালের জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে ভারত-শ্রীলঙ্কা।

এই ড্র ভারতের জন্য মোটেও সুখকর হয়নি। টানা দুই ম্যাচ ড্র করে সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। বিপরীতে আগের দুই ম্যাচ হেরে লঙ্কানরা এবার প্রথম পয়েন্ট পেয়েছে। যদিও তাদের জন্য ফাইনালে ওঠার পথ আগেই বন্ধ হয়ে গেছে।

ফিফা র‌্যাংকিংয়ে ভারত ১০৭তম অবস্থানে। আর লঙ্কানরা আছে ২০৫-এ। তাই ম্যাচটিতে ছেত্রীদের জয়ের সম্ভাবনাই ছিল বেশি। কিন্তু মাঠের লড়াইয়ে বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে থেকেও ছেত্রীরা লক্ষ্যভেদ করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে লঙ্কানদের জালে বল জড়ালেও ফাউলের কারণে গোলের বাঁশি বাজেনি! লঙ্কানরাও রক্ষণ জমাট করে প্রতি আক্রমণে চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেনি। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে দু’দল।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ