সাফ চ্যাম্পিয়নশিপ

পেনাল্টির সিদ্ধান্ত সঠিক ছিল? কী বলছেন বিশেষজ্ঞ রেফারিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ২১:২৪আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২২:০৩

দীর্ঘ ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। নেপালের বিপক্ষে আগে গোল করে সেই সম্ভাবনা জেগেও উঠেছিল। কিন্তু রেফারির বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে কপাল পুড়েছে বাংলাদেশের। ১-১ গোলের ড্রতে প্রথমবারের মতো ফাইনালে উঠে গেছে হিমালয়ের দেশটি। তবে যে পেনাল্টিতে কপাল পুড়েছে লাল-সবুজ জার্সিধারীদের, সেটির সিদ্ধান্ত যৌক্তিক ছিল কিনা, এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

গোলকিপার আনিসুর রহমান জিকোর লাল কার্ডে এমনিতেই একজন কম নিয়ে খেলছিল বাংলাদেশ। তারপরও ১-০ গোলে এগিয়ে থাকায় ১০ জন নিয়েও বাকিটা সময় পাড়ি দেওয়ার চেষ্টায় ছিল লাল-সবুজের দল। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টির সিদ্ধান্তে মাথায় হাত! উজবেকিস্তানের রেফারি আক্সরোল রিসকুলায়েভের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ধুয়ে দিচ্ছেন রীতিমতো।

৮৭ মিনিটে বক্সের ওপর ভেসে আসা বলে এক নেপালি ফরোয়ার্ডকে পুশ করেছিলেন সাদ উদ্দিন। কিন্তু সেটি ফাউল ছিল কিনা, সেটা নিয়েই যত আলোচনা-সমালোচনা। বাংলাদেশের খেলোয়াড়রা আপত্তি জানালেও উজবেক রেফারি নিজের সিদ্ধান্তে ছিলেন অটল। স্পট কিক থেকে অঞ্জন বিষ্টা লক্ষ্যভেদ করে বাংলাদেশের হৃদয় ভেঙে নেপালকে নিয়ে যান ফাইনালে।

মালে জাতীয় স্টেডিয়ামে পেনাল্টির সিদ্ধান্ত দেখে বাংলা ট্রিবিউনের কাছে বাংলাদেশের দুই সাবেক ফিফা রেফারি নিজেদের মতামত দিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব রেফারি আজাদ রহমান বলেছেন, “এখানে মনে হয়েছে সাদ উদ্দিনের হালকা পুশ ছিল, যা রেফারিংয়ের ভাষায় ‘অজনপ্রিয়’ সিদ্ধান্ত। আইন অনুযায়ী রেফারি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। যদিও এমন ধরনের সিদ্ধান্ত সব মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।”

আরেক সাবেক সহকারী ফিফা রেফারি সুজিত ব্যানার্জির মত একটু ভিন্ন। তার কথায়, রেফারি এমন সিদ্ধান্ত না দিলেও পারতেন। সুজিতের বক্তব্য, ‘রেফারিংয়ের ভাষায় আনপপুলার সিদ্ধান্ত। এটা ছিল ফাউল ও নো ফাউলের মাঝামাঝি একটা বিষয়। যেমন হলুদ ও লাল কার্ডের মাঝামাঝি একটা জায়গা আছে। তবে রেফারির পাওয়ার আছে দেওয়ার।’

এরপরই সাবেক এই রেফারি যোগ করেন, ‘তার (সাদ উদ্দিনের) হাত হালকা ছিল ঘাড়ে। পুশ হয়েছে। তবে রেফারি সব সময় এমন সিদ্ধান্ত দেয় না। আমরা অনেক সময় বলে থাকি, না দিলেও পারতো। নো ফাউল হিসেবে ট্রিট করলেও কিছু হতো না। কারণ, বেশিরভাগ সময়ে সাধারণত এমন সিদ্ধান্ত দেয় না রেফারি। রেফারি আসলে পুশটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন।’

এখানে আরেকটা বিষয় লক্ষণীয়। রেফারি যখন পেনাল্টির সিদ্ধান্ত দিলেন, তখন বাংলাদেশ দল ছিল ১০ জনের। একজন কম নিয়ে খেলা দলের পক্ষে বেশিরভাগ সময় রেফারির একটু বাড়তি ‘নজর’ থাকে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়নি। বরং ‘ফিফটি-ফিফটি’ সিদ্ধান্তও গেছে বাংলাদেশের বিরুদ্ধে। বিশেষজ্ঞ দুই রেফরির কথায় রয়েছে সেই ইঙ্গিত!

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী