বার্সেলোনায় পেদ্রির রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো!

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ২৩:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২৩:৪৩

স্পেনের হয়ে ইউরো ও অলিম্পিক গেমসে দারুণ পারফরম্যান্স ছিল পেদ্রির। সে কারণেই তো এবার জায়গা করে নিয়েছেন ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায়! প্রতিভা দেখেই ১৮ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। নতুন চুক্তিতে পেদ্রির রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো! 

কাতালান ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার চুক্তিতে সই করতে যাচ্ছেন পেদ্রি। নতুন চুক্তি অনুযায়ী তিনি ন্যু ক্যাম্পে আগামী ২০২৬ সালের জুন পর্যন্ত থাকবেন।

আরেক স্প্যানিশ ক্লাব লা পালমাস থেকে গত আগস্টে বার্সেলোনায় আসেন পেদ্রি। বার্সেলোনায় যোগ দিয়েই অভিষেক মৌসুমে খেলেছেন ৫৩টি ম্যাচ! যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ! এই মৌসুমেও খেলেছেন চার ম্যাচ। 

এবারের ইউরোয় তারুণ্যের ঝলক দেখানো স্পেন দলটির অন্যতম সদস্য ছিলেন পেদ্রি। লুই এনরিকে তার প্রতি এতই আস্থাশীল ছিলেন যে, সব ম্যাচেই শুরুর একাদশে তাকে নামিয়েছেন। যার ফল- আলো ছড়িয়ে উয়েফার টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা করে নেন তিনি। পাশাপাশি স্পেনকে অলিম্পিকে রৌপ্য পদক জেতাতেও ছিল তার অবদান।        

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী