চাকরি হারালেন প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১৮:০৭আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৮:০৭

বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার কাছে ৪-০ তে উড়ে গেছে প্যারাগুয়ে। হারের ঘণ্টা খানেক পরেই দলটির আর্জেন্টাইন কোচ এদুয়ার্দো বেরিজ্জো পান দুঃসংবাদ। তাকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে প্যারাগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন। 

প্রায় আড়াই বছরেরও বেশি সময় এই দলটির দায়িত্ব সামলেছেন বেরিজ্জো। কিন্তু এই হারের পর তার ওপর আর আস্থা রাখতে পারেনি কর্তৃপক্ষ। ১০ দলের লাতিন অঞ্চলের বাছাইয়ে এখন আটে অবস্থান করছে তারা।

প্যারাগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘আমরা তার সাফল্য কামনা করি। আগামী কয়েক দিনের মধ্যেই কোচিং স্টাফের নতুন সদস্যের নাম জানিয়ে দেওয়া হবে।’

কলম্বিয়ান হুয়ান কার্লোস ওসোরিও পদত্যাগের পর ২০১৯ সালে প্যারাগুয়ের দায়িত্ব পান বেরিজ্জো। এই সময়ে ৫১ বছর বয়সী কোচ জয় পান ৭টিতে। বিপরীতে তার অধীনে প্যারাগুয়ে ড্র করেছে ১৩টি, হেরেছে ১১টি ম্যাচ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক