ফাতির নৈপুণ্যে পিছিয়ে পড়েও বার্সেলোনার দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ০৩:২৪আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০৩:২৪

লা লিগায় শুরুতে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিলো ভ্যালেন্সিয়া। কিন্তু তাদের এই এগিয়ে থাকাটা বেশি সময় ধরে থাকেনি। আনসু ফাতির নৈপুণ্যে প্রথমার্ধেই দুই গোল করে প্রতিপক্ষকে ছিটকে দেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে আরও এক বার লক্ষ্যভেদ করে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে কাতালানরা।

বার্সেলোনা ৮ ম্যাচে চতুর্থ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। ভ্যালেন্সিয়া এক ম্যাচ কম খেলে তৃতীয় হারে আগের ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে। রিয়াল সোসিয়েদাদ ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে। এরপরেই আছে রিয়াল মাদ্রিদ। তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট।

ন্যু ক্যাম্পে ম্যাচ শুরুর ৫ মিনিটে ভ্যালেন্সিয়া এগিয়ে যায়। হোসে গায়া বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন। গোলকিপার তের স্টেগেন ডান দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করার চেষ্টা করেছেন। কিন্তু বল তার হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়।

গোল শোধে বার্সেলোনা তড়িত আক্রমণ হেনে সফলও হয়েছে। অনেক দিন পর একাদশে শুরু থেকে আনসু ফাতি। ১৩ মিনিটে ম্যাচে সমতা আসে ফাতির লক্ষ্যভেদে। মেমফিস দিপাইয়ের পাসে বক্সের বাইর থেকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড।

৩৯ মিনিটে পেনাল্টি আদায় করে নেন ফাতি। ১৮ বছর বয়সী ফরোয়ার্ডকে ফাউল করেন এক ডিফেন্ডার। মেমফিস ডিপাই পেনাল্টি থেকে জোরালো শটে জাল কাঁপালে এগিয়ে যায় বার্সেলোনা।

বিরতির পর ভ্যালেন্সিয়া চেষ্টা করেছিল ম্যাচে ঘুরে দাড়াতে। ৫৩ মিনিটে তাদের একটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসলে সমতায় ফেরা হয়নি। এছাড়া ৫ মিনিট পর গনসালো গুয়েদেসের জোরালো শট গোলকিপার তের স্টেগেন কোনমতে হাত দিয়ে প্রতিহত করে দলকে ম্যাচে রাখেন।

শেষের দিকে বার্সেলোনা তৃতীয় গোলের দেখা পায়। ৮৫ মিনিটে দেস্তের পাসে কৌতিনহো প্লেসিং করে স্কোরলাইন ৩-১ করেন। পরের মিনিটে ম্যান সিটি থেকে আসা আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো মাঠে নামেন। শেষ পরযন্ত দুর্দান্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে রোনাল্ড কোম্যানের দল।

/টিএ/জেজে/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি