ম্যারাডোনা কাপে খেলবে বার্সা-বোকা

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ১৩:১০আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৩:১২

ফুটবল বিশ্বের কাছে ২৫ নভেম্বর শোকাবহ একটি দিন। গত বছরের এ দিনটাতেই অসীমে পাড়ি জমিয়েছেন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ ডিসেম্বর আয়োজিত হচ্ছে ম্যারাডোনা কাপ।

ম্যারাডোনা কাপে মুখোমুখি হবে লা লিগা জায়ান্ট বার্সেলোনা ও আর্জেন্টিনার ঘরোয়া ক্লাব বোকা জুনিয়র্স। সোমবার এমন তথ্য জানিয়েছে দুই ক্লাব। বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘ম্যারাডোনা কাপে ১৪ ডিসেম্বর বার্সেলোনা ও বোকা জুনিয়র্স মুখোমুখি হবে। ডিয়েগো ম্যারাডোনা স্মরণে তার প্রতি শ্রদ্ধা জানাতেই প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে।’

আর্জেন্টাইন জায়ান্ট বোকাও জুনিয়র্সও জানিয়েছে, ঐতিহাসিক এই ম্যাচে তারা অংশ নেবে। আর সেটি অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদের মারসুল পার্কে। ফুটবল ঈশ্বরের স্মরণে এধরনের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল সৌদি।

১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা একটা সময় ওই দুটি ক্লাবের হয়েও খেলেছেন। জিতেছেন ট্রফি। কিন্তু তার সবচেয়ে সাফল্যমণ্ডিত ক্যারিয়ার ছিল ইতালির ক্লাব নাপোলিতে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম