স্ত্রীর ‘অনুমতি’ মিলেছে, বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ান কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ২৩:০৮আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২৩:০৮

মোহামেডানের কোচ হওয়ার ইচ্ছা তার ছিল, কিন্তু নিজের চাওয়াতে সবকিছু করতে রাজি নন শন লেন। লম্বা সময় যেহেতু পরিবার থেকে দূরে থাকতে হবে, তাই প্রয়োজন ছিল স্ত্রী লিবির ‘অনুমতি’। সেটি পেয়ে গেছেন ইংলিশ বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান। ফুটবলের নতুন মৌসুমে তাকে দেখা যাবে মোহামেডানের ডাগ আউটে। ৫৭ বছর বয়সী কোচ কয়েকদিনের মধ্যেই ঢাকায় আসবেন।

২০১৯ সালের এপ্রিলে ঢাকায় আসেন লেন। আবারও আসছেন। নতুন মৌসুমের জন্য মোহামেডানের দেওয়া প্রস্তাবে সায় দিয়েছিলেন আগেই। কিন্তু সবকিছু নির্ভর করছিল তার স্ত্রী লিবির ওপর। কেননা লেনের অনুপস্থিতিতে পাঁচ সন্তানসহ অন্য সবকিছু দেখভাল করে থাকেন লিবি। যার মধ্যে অস্ট্রেলিয়ার গোলকোস্টে একটি ক্যাফেও সামলান তার স্ত্রী।

তবে এখন অনুমতি মিলায় লেন নিজেও নির্ভার। গোলকোস্ট থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার স্ত্রী অনুমতি দিয়েছে। এটা সবসময় কঠিন। যখন আপনার স্ত্রী ফুলটাইম কাজ করবে। সেই সঙ্গে আপনার ঘরে সন্তান রয়েছে। সে জানে আমি কী ভালোবাসি। সে সবসময় আমাকে সহযোগিতা করে থাকে।’

স্ত্রীর অনুমতি প্রসঙ্গে লেন আরও জানালেন, ‘আমার ছোট মেয়ে অসুস্থ। যে কারণে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। শেষ পরযন্ত আমার স্ত্রী দীর্ঘ সময়ের জন্য দেশের বাইরে কাজ করার জন্য কোনও বাধা দেয়নি।’

কয়েকদিনের মধ্যে ঢাকায় আসবেন লেন। এরই মধ্যে ভিসার জন্য আবেদন করেছেন জানিয়ে বলেছেন, ‘দ্রুত সময়ের মধ্যে চলে আসবো।’

ঢাকায় আসার আগেই স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বিদেশিও প্রায় চূড়ান্ত করে ফেলেছেন লেন। এশিয়ান কোটায় খেলোয়াড় ছাড়াও ইউরোপীয় ও আফ্রিকান খেলোয়াড় দেখা যাবে সাদা-কালো শিবিরে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের