জয়ের আশা জাগিয়ে শেষ মুহূর্তে ড্র করলো পিএসজি

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২১, ০৪:৩০আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ০৪:৫৬

পার্ক দি প্রিন্সেসে লিওনেল মেসির জোড়া গোলে লাইপজিগকে হারিয়েছিল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। ফিরতি লেগে পেশির সমস্যায় খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা। ৩৪ বছর বয়সী ফুটবলারের অনুপস্থিতিতে এক পয়েন্ট হারিয়েছে পিএসজি। উইনালডমের জোড়ায় জয়ের স্বপ্ন দেখলেও শেষ মুহূর্তে এসে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। লাইপজিগের সঙ্গে ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ৪-১ গোলে ক্লাব ব্রুজকে উড়িয়ে দিয়েছে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপে চার ম্যাচে দ্বিতীয় ড্রতে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। ম্যান সিটি সমান ম্যাচে তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ক্লাব ব্রুজ আগের ৪ পয়েন্ট নিয়ে আছে। এছাড়া লাইপজিগ প্রথম পয়েন্ট পেয়েছে।

রেড বুল এরিনাতে ম্যাচ শুরুর ৮ মিনিটে পিএসজি ধাক্কা খায়। এগিয়ে যায় লাইপজিগ। আন্দ্রে সিলভার ক্রসে ক্রিস্টোফার এনকুনকু পোস্টের সামনে থেকে হেডে লক্ষ্যভেদ করেন।

২ মিনিট পর লাইপজিগ ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। পেনাল্টি পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি জার্মান ক্লাবটি। আন্দ্রে সিলভাকে ফাউল করেন পেরেইরা। স্পট কিক থেকে পেরেইরার শট গোলকিপার দোনারুম্মা ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়ে প্রতিপক্ষকে এগিয়ে যেতে দেননি।

২১ মিনিটে পিএসজি ঠিকই সমতায় ফেরে। এমবাপ্পের এসিস্টে বক্সের ভিতরে বা পায়ের জোরালো শটে উইনালডম সমর্থকদের মুখে হাসি ফোটান।

৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মারকুইনহোসের হেড পাস থেকে ডাচ মিডফিল্ডার উইনালডম পোস্টের কাছ থেকে হেডেই লক্ষ্যভেদ করেন।

বিরতির পর এমবাপ্পে দুটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। তবে লাইপজিগ শেষ সময়ে এসে বড় চমক দেখায়। ৮৯ মিনিটে পেনাল্টি পায়। ডোমিনিকি সোবোসলাই স্পট কিক থেকে গোল করে দলের হার এড়ান। সেই সঙ্গে দলের এক পয়েন্ট নিশ্চিত করেন।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী