ঘরের ছেলেকে কোচ করতে যাচ্ছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২১, ১৮:২৯আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮:৩১

রোনাল্ড কোম্যানের ছাঁটাইয়ের পর বার্সেলোনার কোচ হওয়ার দৌড়ে শোনা যাচ্ছিল একটি নাম-জাভি হার্নান্দেস। খবরটা যে সত্যি হতে চলেছে তার প্রমাণও দিয়ে দিয়েছে জাভির সাবেক ক্লাব আল সাদ। সাবেক এ জন্যই বলা হচ্ছে, শুক্রবার জাভিকে ছেড়ে দিতে সম্মত হয়েছে কাতারি এই ক্লাব!

বার্সার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা না এলেও ইএসপিএন বলছে সব কিছু পাকা করে ফেলেছে কাতালান জায়ান্টরা। ঘরের ছেলেকে আল সাদ থেকে ফেরাতে রিলিজ ক্লজের ৫ মিলিয়ন ইউরোও তারা পরিশোধ করেছে। এমন তথ্য জানিয়েছে কাতারি ক্লাবটিই।

শুক্রবার বিবৃতিতে জাভির বার্সায় চলে যাওয়ার খবর নিশ্চিত করে আল সাদ বলেছে, ‘রিলিজ ক্লজের টাকা পরিশোধের পর আল সাদ জাভির বার্সায় চলে যাওয়ার বিষয়টিতে সম্মত হয়েছে।’

জাভিকে ফেরাতে গত সপ্তাহেই কাতার উড়ে যান বার্সার ভাইস প্রেসিডেন্ট রাফা ইউস্তে ও পরিচালক মাতেউ আলেমানি।  

জাভি বার্সার দায়িত্ব নিতে পারেন নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর। এই সময়ে শনিবার সেল্টার বিপক্ষে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সের্জি বারহুয়ান।

সাবেক মিডফিল্ডার জাভি বার্সার হয়ে খেলেছেন ৭৭৯টি ম্যাচ। লাপোর্তার প্রথম সভাপতি থাকাকালীন সময়েই ক্লাবটির মুখ্য চরিত্র ছিলেন তিনি। বার্সার হয়ে জিতেছেন ২৫টি শিরোপা। স্পেনের হয়ে বিশ্বকাপ ও দুটি ইউরো জেতা এই তারকা বার্সা ছেড়ে যান ২০১৫ সালে। তার পর খেলোয়াড় হিসেবে যোগ দেন আল সাদে। অবসর ঘোষণার পর ২০১৯ সালে কোচ হিসেবে দলটির দায়িত্ব পালন শুরু করেন। গত মৌসুমে তার অধীনে লিগ শিরোপাও জেতে আল সাদ। অপরাজিত আছে ৩৬টি ম্যাচ!

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের