শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল

অতিবৃষ্টিতে একদিন করে পেছালো বাংলাদেশের খেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ২৩:১৫আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২৩:১৫

শ্রীলঙ্কায় প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপাকসে চার জাতি ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল (৮ নভেম্বর) প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। প্রতিপক্ষ সেশেলসের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল মারিও লেমসের শিষ্যরা। কিন্তু কলম্বোতে অতিরিক্ত বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা অনুষ্ঠিত হবে না। ফলে জামাল ভূঁইয়াদের প্রতিটি ম্যাচই একদিন করে পিছিয়ে গেছে।

নতুন সূচি অনুযায়ী, কলম্বোর রেসকোর্স মাঠে সেশেলসের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের প্রথম ম্যাচ হবে ৯ নভেম্বর। এছাড়া রাউন্ড রবিন লিগ পর্বের বাকি দুটি ম্যাচের তারিখও বদলেছে।

প্রতিযোগিতায় ফেভারিট মালদ্বীপের বিপক্ষে আগামী ১২ নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ। আর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় ফুটবল দল খেলবে ১৫ নভেম্বর।

বাংলাদেশের কোচ মারিও লেমস কলম্বো থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ হচ্ছে না। ফলে অনুশীলনের জন্য একদিন বেশি পাওয়া গেলো।’

তবে দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রেসকোর্স মাঠ ঘুরে সন্তুষ্ট হতে পারেননি। তার দৃষ্টিতে, ‘যে মাঠে আগামীকাল আমাদের খেলার কথা ছিল সেখানে অতিবৃষ্টির কারণে পানি জমেছে। এছাড়া আজকের নির্ধারিত ভেন্যুতেও অনুশীলন করতে পারিনি। বৃষ্টির কারণে টার্ফেই ঘাম ঝরিয়েছে ছেলেরা। আমাদের সব খেলা একদিন করে পিছিয়ে গেছে। ফাইনালও পিছিয়ে যেতে পারে।’

/টিএ/জেএইচ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের