বাংলাদেশ দলকে শুভকামনা স্প্যানিশ কোচের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ১৪:৩০আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৪:৩০

জেমি ডের জায়গায় আকস্মিকভাবেই কোচের পদে এসেছিলেন অস্কার ব্রুজন। তাও শুধু সাফ চ্যাম্পিয়নশিপের জন্য। স্প্যানিশ কোচের অধীনে সেখানে আশাজাগানিয়া ফুটবলই খেলেছে বাংলাদেশ। চিরচেনা রক্ষণের খোলস থেকে বের হয়ে কিছুটা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। অল্পের জন্য সাফল্য ধরা দেয়নি যদিও!

মালের প্রতিযোগিতা শেষে ব্রুজন আর দায়িত্বে থাকেননি। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এসেছেন মারিও লেমস। স্বল্প সময়ের জন্য কোচ হলেও বাংলাদেশ দলের প্রতি আলাদা টান তার আছে। সে কারণে নতুন কোচের অধীনেও জামালদের শুভকামনা জানাতে ভোলেননি।

কাল থেকে শ্রীলঙ্কার কলম্বোয় প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপাকসে চার জাতি ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। শুরুতে বাংলাদেশের প্রতিপক্ষ পূর্ব আফ্রিকার ছোট্ট দ্বীপ দেশ সেশেলস। মুখোমুখি হওয়ার আগে জামাল ভূঁইয়াদের উদ্দেশ্যে ব্রুজন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আশা করছি, তারা ভালো একটি প্রতিযোগিতা শেষ করতে পারবে। ভালো ফল হবে। আমার মনে হয় ওরা ফাইনালে দল।’

স্পেনে ছুটি কাটালেও বাংলাদেশের ম্যাচ দেখার চেষ্টা করবেন বসুন্ধরা কিংসের এই কোচ। বাংলাদেশ দলকে নিয়ে তার প্রত্যাশা, ‘আমি স্পেন থেকে বাংলাদেশের খেলা দেখার চেষ্টা করবো। বাংলাদেশ ফাইনালে খেলতে পারলে ভালো লাগবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের