মেসির আর্জেন্টিনায় খেলতে যাওয়া নিয়ে অসন্তোষ

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২১, ১১:০৮আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১১:১১

বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে নিয়ে অনেক পরিকল্পনা কোচ লিওনেল স্ক্যালোনির। কিন্তু শিষ্যকে তিনি এমন এক অবস্থাতেই জাতীয় দলে পেয়েছেন। যে জায়গাটায় আর্জেন্টাইন তারকা শতভাগ সুস্থ নন! প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) শেষ দুই ম্যাচ খেলা হয়নি এই চোটের কারণেই! এমন অবস্থায় আর্জেন্টিনায় তার খেলতে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ।

বিশেষ করে ফরাসি ক্লাব পিএসজি কোনওভাবেই চায়নি মেসি এই অবস্থায় দেশে খেলতে যাক। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর কথাতেই তেমন আভাস মিলেছে, ‘এভাবে একজন খেলোয়াড়কে খেলতে দেওয়াটা আমরা সমর্থন করি না। যে কিনা ফিট না হওয়ার কারণে আমাদের হয়ে খেলতে পারেনি। এর কোনও মানেই হয় না। এমন পরিস্থিতিগুলোতে ফিফার সঙ্গে বৈঠক করা উচিত।’

মেসি হাঁটুর চোটের কারণে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেননি। একই কারণে লিগ ওয়ানে সর্বশেষ ম্যাচেও তিনি দর্শক হয়েই ছিলেন।

এমন চোটের পর মেসি বাছাইয়ে পুরো সময় মাঠে থাকবেন কিনা সেটি নিশ্চিত নয়। স্ক্যালোনি অবশ্য চাইছেন, শনিবার উরুগুয়ের বিপক্ষে কিছু সময়ের জন্য হলেও মেসি মাঠে নামুক। যাতে বুধবার ব্রাজিলের বিপক্ষে পুরোটা সময় তাকে কাজে লাগানো যায়। টিওয়াইসি স্পোর্টসও বলছে, আর্জেন্টিনা কোচ চাইছেন ব্রাজিলের বিপক্ষে ৯০ মিনিটই খেলুক মেসি!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের