বৃষ্টিতে আজও খেলা হচ্ছে না বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ১১:২৩আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১১:২৩

শ্রীলঙ্কায় টানা বৃষ্টি লেগেই আছে। যে কারণে প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপাকসে ফুটবলে বাংলাদেশ আজও মাঠে নামতে পারেনি!

সোমবার ম্যাচ পেছানোর পর সেশেলসের বিপক্ষে আজ মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন জামাল-তপুরা। কিন্তু বৃষ্টির কারণে মঙ্গলবারও তাদের ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে। কাল বুধবার ম্যাচটি হতে পারে।

বার বার ম্যাচ পেছানো নিয়ে বাংলাদেশ দলের কোচ মারিও লেমসও কিছুটা হতাশ। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘খেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু ম্যাচ কমিশনার এসে জানালো খেলা হবে না। এখন কী আর করার। হয়তো বিকালে অনুশীলনে করতে হবে। তবে সেশেলসের বিপক্ষে ম্যাচটি কাল হওয়ার সম্ভাবনা আছে।’

বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু জানিয়েছেন, ‘আজ বাংলাদেশের খেলা হচ্ছে না। আয়োজকরা মিটিংয়ে বসেছে। শিগগিরই তার জানাবে আমাদের খেলা কখন হবে।’

বাংলাদেশের ম্যাচ না হলেও আজ বিকালে কলম্বো রেসকোর্স ময়দানে মালদ্বীপ-শ্রীলঙ্কার ম্যাচটি হওয়ার কথা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের