ডাগ আউটে জাভি, জয়ে ফিরলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২১, ০৪:৩২আপডেট : ২১ নভেম্বর ২০২১, ০৪:৩২

বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের অধিকাংশ সময় মাঠ মাতিয়েছেন। এবার জাভি হেরনান্দেজ কোচ হয়ে ডাগ আউটে। কঠিন সময়ে বার্সেলোনাকে টেনে তোলার দায়িত্ব যে তার কাধে। লা লিগায় প্রথম ম্যাচে অবশ্য জাভির বার্সা উৎরে গেছে। জয় দিয়ে শুরু হয়েছে পথ চলা। মেমফিস দিপাইয়ের লক্ষ্যভেদে এসপানিওলকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। এরই সঙ্গে চার ম্যাচ পর জয়ের হাসি হেসেছে সমর্থকরা।

বার্সেলোনা ১৩ ম্যাচে পঞ্চম জয়ে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এক ম্যাচ বেশি খেলে এসপানিওল পঞ্চম হারে আগের ১৭ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে অবস্থান করছে।

ক্যাম্প ন্যুতে জাভির অভিষেক ম্যাচে বার্সেলোনা সহজে জিততে পারেনি। এসপানিওলের বিপক্ষে তিন পয়েন্ট পেতে তাদের গলদঘর্ম হতে হয়েছে। বিশেষ করে অতিথি দলটির দুটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে না এলে হয়তো ফল অন্যরকম হতে পারতো।

বার্সেলোনার পাসিং ফুটবলের সামনে এসপানিওল প্রতি আক্রমণে খেলার চেষ্টা করেছে।

ম্যাচ ঘড়ির ৩ মিনিটে বার্সেলোনা এগিয়ে যেতে পারতো। ফ্রেঙ্ক ডি ইয়ংয়ের পাসে মেমফিস দিপাইয়ের বক্সের বাইর থেকে নেওয়া জোরালো শট গোলকিপার প্রতিহত করেন। ৪ মিনিট পর তাদের আরও একটি প্রচেষ্টা ডিফেন্ডার নস্যাৎ করে দেন।

১২ মিনিটে এসপানিওল আক্রমণে ওঠে। পেদ্রোসার ক্রসে রাউল দি টমাসের ডান পায়ের শট বক্সের অনেক ওপর দিয়ে যায়।

২৫ মিনিটে বার্সেলোনা আবারও আক্রমণ শানিয়েছে। মেমফিস দিপাই চেষ্টা করেও লক্ষ্যভেদ করতে পারেননি। তার প্রচেষ্টা সফল হতে দেননি গোলকিপার।

শেষের দিকে রাউল দি থমাসের কঠিন কোণ থেকে নেওয়া শট পোস্টের বাইর দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি অতিথিদের।

বিরতির পর বার্সেলোনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ৪৬ মিনিটে একমাত্র গোলটি এসেছে। মেমফিস দিপাইকে ফেলে দেন লিওনার্দে কাব্রেরা। মেমফিস দিপাই লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নিতে ভুল করেননি।

এক গোলে পিছিয়ে থেকে এসপানিওল ম্যাচে ফেরার কম চেষ্টা করেনি। যদিও একের পর এক আক্রমণ হেনেও সমতায় ফিরতে পারেনি।

৬৮ মিনিটে আদ্রিয়ান এমবারবার ফ্রি-কিক গোলকিপার তের স্টেগেন প্রতিহত করেন।

পরের মিনিটে এসপানিওলের রাউল দি থমাসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরা হয়নি।

৮১ মিনিটে রাউল দি থমাসের ফ্রি-কিক ক্রস বারের কোনায় লেগে গোল হয়নি। ৫ মিনিট পর আবারও বাধা পোস্ট! সতীর্থের ক্রসে রাউল দি থমাস লাফিয়ে উঠে হেড করলেও তা পোস্টে লেগে প্রতিহত হয়।

শেষ পর্যন্ত কাতালান সমর্থকরা হাসি মুখেই স্টেডিয়াম ছেড়েছে।

 

/টিএ/আইএ/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম