বাংলাদেশের ফুটবলে ব্রাজিলিয়ানদের আধিপত্য যে কারণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৯:৫৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:৫৯

রাফায়েল অগাস্তোর খেলা দেখে মুগ্ধ অনেকেই। বিষয়টা এখন অনেকটাই ধ্রুব সত্য। বল পেলেই প্রতিপক্ষের বক্সে গিয়ে হানা দেওয়া কিংবা সতীর্থদের দিয়ে গোল করার আপ্রাণ চেষ্টা থাকে তার। পায়ের অসাধারণ কারিকুরিতে এবারও আবাহনী লিমিটেডের হয়ে স্বাধীনতা কাপ ফুটবলে মাঠ মাতাচ্ছেন।

শুধু অগাস্তো নয়, বসুন্ধরা কিংসের রবিনিয়োসহ অন্যরাও দুর্দান্ত খেলছেন! যে কারণে দেশের ঘরোয়া ফুটবলে ব্রাজিলিয়ান তথা লাতিন আমেরিকান ফুটবলারদের আধিক্য দিন দিন বাড়ছেই। এমন সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে কারণ তো অবশ্যই আছে।

অথচ আগে একসময় ঘরোয়া ফুটবলে আফ্রিকানদের দাপট দেখা যেতো ভীষণ। প্রতিটি দলই আফ্রিকান খেলোয়াড়দের দিয়ে বিদেশি কোটা পূরণ করতো। বেশ কিছু দিন ধরেই সেই ধারা কমতে শুরু করেছে। এখন ব্রাজিলিয়ান ছাড়া ইউরোপিয়ানদেরও দেখা যাচ্ছে। এমনকি ফরোয়ার্ড পজিশনে আফগানিস্তানের খেলোয়াড়ও আছে। আর এশিয়ান কোটার সৌজন্যে উজবেকিস্তান-কিরগিজস্তান-জাপানের খেলোয়াড়রদের আধিক্যও কম নয়।

আফ্রিকান খেলোয়াড়দের ওপর এভাবে নির্ভরশীলতা কমিয়ে আনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ব্রাজিলিয়ানদের পায়ের কাজ ভালো। দর্শকরা তাদের খেলা দেখে আনন্দ পায়। এছাড়া ক্লাবগুলো উঁচুমানের খেলোয়াড় চাইছে। এই কারণে আফ্রিকান খেলোয়াড়দের আধিক্য কমছে। লাতিন আমেরিকার খেলোয়াড়দের চাহিদা বাড়ছে। আগামীতে আরও বাড়বে।’

বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বি এ জোবায়ের নিপুরও একই অভিমত, ‘আগে রাফ অ্যান্ড টাফ ফুটবল খেলা হতো। আফ্রিকান খেলোয়াড়দের আধিক্য ছিল। এখন শৈল্পিক খেলা চায় সবাই। যেমন রবিনিয়ো- অগাস্তোরা খেলছে। আসলে এখন সবাই সুন্দর ফুটবল দেখতে চায়। যে কারণে লাতিন আমেরিকার খেলোয়াড়দের দিকে ঝুঁকতে হয়েছে। এছাড়া তাদের সঙ্গে খেলে আমাদের স্থানীয়রা শিখতেও পারবে।’

লিগের দিকে খেয়াল রাখলেই বোঝা যাবে বর্তমান অবস্থা। গতবার ব্রাজিলিয়ান খেলোয়াড় খেলেছেন ৬জন। এবারের মৌসুমে ব্রাজিলের খেলোয়াড় সংখ্যা দাঁড়িয়েছে সর্বোচ্চ আটে। আবাহনী লিমিটেডে আছেন রাফায়েল অগাস্তো ও দোরিয়েল্তন। বসুন্ধরায় রবিনিয়ো ও ফেরনান্দেজ। শেখ রাসেলে মিডফিল্ডার থিয়াগো এডওয়ার্ড ও ফরোয়ার্ড এলটন ম্যাকাডো ডি সুজা। পুলিশ এফসির হয়ে খেলছেন ডিফেন্ডার দানিলো অগাস্তো ও মিডফিল্ডার দেনিলস রড্রিগুয়েজ।

এদের মধ্যে আবাহনীর অগাস্তো তো দারুণ ফুটবলার। মাঝ মাঠে তার পায়ে ছন্দময় ফুটবল দেখা গেছে। দোরিয়েন্তনের অভিষেকও হতে যাচ্ছে পরের ম্যাচে। চাইনিজ লিগে খেলা ৬ ফুটি এই স্ট্রাইকারকে ঘিরে তাই আকাশি-নীল শিবিরের প্রত্যাশা পারদসমান।

বসুন্ধরার রবিনিয়ো তো গতবার লিগে সর্বোচ্চ ২১টি গোল করে দৃষ্টি আকর্ষণ করেছেন। গোল করার পাশাপাশি করাতেও ভীষণ পারদর্শী। ফেরনান্দেজও তাই। শেখ রাসেল ও পুলিশ ক্লাবের ব্রাজিলিয়ানদের অবস্থাও খারাপ নয়।

তবে ঢাকার মাঠে উঁচুমানের এই বিদেশি আনতে গিয়ে ক্লাবগুলোর খরচও হচ্ছে বেশ। তার পরেও শিরোপাপ্রত্যাশী দলগুলোর কেউ কেউ ব্রাজিলিয়ানদের ওপরই ভরসা রেখে খেলছে। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের