মেয়েদের সাফে ট্রফির দিকেই চোখ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ২০:৩৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২০:৩৭

মেয়েদের বয়সভিত্তিক সাফে বাংলাদেশের সাফল্য এসেছে দুবার। একবার অনূর্ধ্ব-১৫, আরেকবার অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এবার ঘরের মাঠে প্রথমবারের মতো হতে যাচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল। মেয়েরা সাফল্য চাইছে ৫ দেশের এই প্রতিযোগিতাতেও। তাই দৃষ্টিটা থাকছে ট্রফির দিকে। শিষ্যদের ঘিরে লাল-সবুজ দলের কোচ গোলাম রব্বানী ছোটনও ভালো কিছু প্রত্যাশা করছেন।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। আগামী ১১ ডিসেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লড়াই। তার পর তারা ১৩ ডিসেম্বর ভুটান, ১৭ ডিসেম্বর ভারত ও ১৯ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে। শীর্ষ দুটি দল নিয়ে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

এই প্রতিযোগিতা সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতিও শুরু হয়েছে গত ৩০ সেপ্টেম্বর। ২৩ সদস্যের দলে রয়েছেন জাতীয় দলের ১৫জন ফুটবলার। এছাড়া ৬জন আছেন যারা অনূর্ধ্ব-১৫ দলে খেলেছেন। একেবারে নতুন মুখ দু’জন।

মারিয়া মান্দারা এর আগে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু ঢাকার মাঠে প্রথমবার হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ সাফ জেতাটা তাদের জন্য এক রকম চ্যালেঞ্জ। তবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ভীষণ আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, ‘সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে আমরা অনুশীলন করছি।এর আগে উজবেকিস্তানে শক্তিশালী দলের বিপক্ষে খেলেছিলাম। ঘরের মাঠের এই টুর্নামেন্টে আমাদের মেয়েরা ভালো খেলে দর্শকদের আনন্দ দেবে এবং চ্যাম্পিয়ন হবে বলেই বিশ্বাস করি।’

দলের অধিনায়ক মারিয়া মান্দাও আশাবাদী, ‘আগে আমরা যে পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, সে ধারাবাহিকতা ধরে রেখে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চাই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের