৫০ গোল করে কী হবে যদি শিরোপাই না জিতি: এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১, ১৪:৪১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৪:৪১

গোলবন্যায় প্রতিপক্ষদের ভাসিয়ে যাচ্ছে প্যারিস সেন্ত জার্মেই। কিন্তু চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব হলেই বদলে যায় তাদের অবস্থান। এই আক্ষেপ পুড়িয়ে যাচ্ছে দলটির অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পেকে। তাছাড়া গত মৌসুমে লিগ ওয়ানের শিরোপাও হাতছাড়া হয়েছে প্যারিসের ক্লাবটির। তাই শিরোপা জিততে না পারলে ৫০ গোল করার কোনও অর্থ খুঁজে পান না এই ফরাসি তারকা।

ব্যক্তিগত পারফরম্যান্সে এমবাপ্পে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। গোলের পর গোল করছেন। কিন্তু ফরাসি স্ট্রাইকারের কাছে গোলের কোনও মূল্য নেই যদি দলের সাফল্য না থাকে। চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন নিয়ে কত নামিদামি খেলোয়াড় এসেছে পার্ক ডু প্রিন্সেসে, কিন্তু সাফল্য আসেনি। তাই ব্যক্তিগত পারফরম্যান্সের জায়গায় মৌসুমে ৫০ গোল করার কোনও অর্থই খুঁজে পান না এমবাপ্পে।

পিএসজির নিজস্ব টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছেন, ‘গত বছর আমার জন্য দারুণ ছিল। আমি ৪০ গোল পেয়েছিলাম, কিন্তু লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ জিততে পারিনি। মৌসুম শেষে গিয়ে আমার ভেতরে বিস্ময় কাজ করেছিল। মনে হলো, ৫০ গোল করে কী হবে যদি জিততেই না পারি? কম গোল করে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়কেই আমি প্রাধান্য দেবো।’

ব্যক্তিগত জায়গায় গোলের পর গোল করলেও দল সাফল্য না পেলে আনন্দের উপলক্ষ থাকে না বলে মনে করেন এমবাপ্পে। গত মৌসুমে নিজে ভালো করলেও তাই খুশি হতে পারেননি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা, ‘খুব ভালো মৌসুম ছিল কিন্তু উপভোগ করতে পারিনি। আমাদের লক্ষ্যই থাকে শিরোপা জেতা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’   

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের